শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

কাশ্মীরে সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ অভিযানের প্রস্তুতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

জার্মানবাংলা অনলাইন : ভারত অধিকৃত কাশ্মীরে ফের বড়সড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে দেশটির হিন্দুত্ববাদী বিজেপি সরকার। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যৌথ অভিযান পরিচালনা করতে ইতিমধ্যে উপত্যকাটিতে সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সসহ নৌ ও বিমানবাহিনীর বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নবগঠিত সশস্ত্র বাহিনী বিশেষ অপারেশন বিভাগের (এএফএসওড) অধীনে কাশ্মীর উপত্যকায় ভারতীয় বিমানবাহিনীর গৌড় বাহিনীকে মোতায়েন করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা এ তিনটি বাহিনীর সমন্বয়ে সম্প্রতি গঠন করা হয়েছে আর্মড ফোর্সেস স্পেশাল অপারেশন ডিভিশন। প্রথমবারের মতো এ ডিভিশনকে কাশ্মীরে নিয়োগ করা হল।

শ্রীনগরের কাছে বিশেষ কিছু এলাকায় এরই মধ্যে তিন বাহিনীর স্পেশাল ফোর্স কাজ শুরু করেছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্স, নেভির মেরিন কম্যান্ডোস এবং এয়ার ফোর্সের গৌড় বাহিনীর সমন্বয়ে গঠিত এ স্পেশাল অপারেশন ডিভিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে।

গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই থমথমে অবস্থা গোটা উপত্যকার। জম্মু-কাশ্মীরকে একরকম অবরুদ্ধ অবস্থায় রেখেছে মোদি সরকার। রাজ্যটিকে কেন্দ্র শাসিত দুইটি আলাদা অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয় ভারত, যা কয়েকদিন আগে থেকে বাস্তবায়ন করা হয়েছে। এ দু’টো অঞ্চলের একটি হচ্ছে জম্মু-কাশ্মীর এবং অন্যটি চীন সীমান্তবর্তী লাদাখ। দুটি অঞ্চলই এখন থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD