শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

কর্ণাটক সরকার ৫৭ জনকে পুশব্যাক করবে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:
৫৭ জন বাংলাভাষীকে স্থানীয় সময় গতকাল শুক্রবার ট্রেনযোগে বেঙ্গালুরু থেকে কলকাতায় পাঠানো হয়েছে। বেঙ্গালুরু পুলিশ কর্ণাটকের অনন্তপুর জেলা থেকে হাওড়াগামী একটি ট্রেনে তাঁদের তুলে দিয়েছে। ৫৭ জনকে ট্রেনের একটি বগিতে রাখা হয়েছে। বেঙ্গালুরু পুলিশের ৪০ সদস্যের একটি দলকে তাঁদের নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে। এ ৫৭ জনের মধ্যে ২২ জন পুরুষ, ২৫ জন নারী ও ১০টি শিশু। আটক করা লোকজনের অনেকেই বেঙ্গালুরু শহরে কাগজকুড়ানির কাজ করতেন। তাঁরা অনেক দিন ধরেই বেঙ্গালুরুতে বাস করছিলেন।

বেঙ্গালুরু পুলিশ দাবি করেছে, আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি। তাঁদের কাছে ভারতের নাগরিকত্বের কোনো কাগজপত্র পাওয়া যায়নি। এর আগে বেঙ্গালুরু পুলিশ প্রথম দফায় ৮২ জনকে বাংলাদেশে বিভিন্ন সীমান্ত পথে ফেরত পাঠিয়েছিল। বেঙ্গালুরু পুলিশ বলেছে, তারা এই ৫৭ জন বাংলাভাষীকে পশ্চিমবঙ্গের হাওড়ার রেল পুলিশের হাতে তুলে দেবে। পুলিশ এঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেবে। বিএসএফই তাঁদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠাবে। তবে কোন সীমান্ত দিয়ে তাঁদের পাঠানো হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বলা হয়, আটক করা ব্যক্তিদের বনগাঁ-বেনাপোল সীমান্ত দিয়েই ফেরত পাঠানো হবে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন। আনন্দবাজার পত্রিকাকে মানবাধিকারকর্মী রঞ্জিত সুর বলেছেন, ‘এটা ভয়াবহ ঘটনা। কর্ণাটক সরকার দেশের আইন, সংবিধান সব লঙ্ঘন করেছে।’

রঞ্জিত সুর প্রশ্ন তুলেছেন, ‘কাউকে কি এভাবে পুশব্যাক করা যায় নাকি? কোনো মামলা নেই ওঁদের বিরুদ্ধে। পুলিশ কীভাবে নিশ্চিত হলো যে ধৃতরা বাংলাদেশি? এঁরা তো পশ্চিমবঙ্গের বাঙালিও হতে পারেন। পুলিশকে এঁদের বাঙালি নির্ধারণের ক্ষমতা কে দিল? কোন আইনে এই নির্দেশ দেওয়া হলো? পুশব্যাকের আদেশ বা কে দিল? কোর্টের আদেশ ছাড়াতো কোনো পুশব্যাক করা যায় না?’ তিনি আরও বলেন, ‘কর্ণাটক সরকার ফেরত পাঠাচ্ছে , আর তাতে সাহায্য করছে বাংলার সরকার। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি করছি পুশব্যাক বন্ধ করুন। আর বাংলার মানুষকে আবেদন করছি, এই পুশব্যাকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য।’
৫৭ জনকে ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু শহরের বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD