হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:আনন্দ-উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ২১তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়।
শুক্রবার( ২২ নভেম্বর) সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর থেকে র্যালী বের করা হয়, র্যালী শেষে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া র্যালীর নেতৃত্ব দেন এবং র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এসময় ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, ডীন, রেজিস্ট্রার, পরিচালকবৃন্দ, প্রক্টর, প্রভোস্টসহ অন্যান্য শিক্ষক-ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।