শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের বরণ ও স্কলারশিপ প্রদান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

চীন প্রতিনিধি: চীনের জিয়াংসু প্রদেশের থাইজু শহরে অবস্থিত জিয়াংসু এগ্রি-এনিম্যাল হাজভেন্ডারী ভোকেশনাল কলেজে ১ম বর্ষের ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের বরণ এবং দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা হয়। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ২৫ টি দেশের ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৯ শে নভেম্বর মঙ্গলবার বিকালে কলেজ লাইব্রেরি অডিটোরিয়ামে উপস্থিত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীরা সম্মান প্রদর্শন পূর্বক দাঁড়িয়ে চীনের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়৷ কলেজের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট, পরিচালনা পর্ষদের পরিচালক শিক্ষকবৃন্দ, ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের প্রধান শিক্ষকগণ, চীনের বিভিন্ন প্রদেশ থেকে আগত ও বিশ্বের অন্য দেশ থেকে আগত ১৫০০০ পড়ুয়া শিক্ষার্থীর এই কলেজে নতুন ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের স্বাগতম জানান। এরপর অতিথিবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের পক্ষ থেকে তৃতীয় বর্ষের বাংলাদেশি শিক্ষার্থী মুন্না আহমেদ তার বক্তব্যে বলেন, “আমাদের কলেজের শিক্ষার মান যেমন উন্নত তেমনি কলেজের পরিবেশ, শিক্ষকদের আচরণ সব মিলিয়ে আমাদের মনকে ছুঁয়ে যাবে। আর আশা করি আমরা উচ্চ শিক্ষা অর্জন করে নিজের দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবো৷

অতিথি এবং শিক্ষার্থীদের বক্তব্য শেষে, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাফল্য অর্জনের জন্য ৪ টি ক্যাটাগরিতে বিভিন্ন ডিপার্টমেন্ট এর ৭৯ জন ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের হাতে অতিথিরা স্কলারশিপ সার্টিফিকেট এবং নগদ অর্থ তুলে দেন।

বাংলাদেশী শিক্ষার্থী জাহিদ হাসান তুহিন তার অনুভূতি প্রকাশে বলেন, “সাফল্য অর্জনের কারণে ৭৯ জন ইন্টারন্যাশনাল শিক্ষার্থীকে কলেজ কর্তৃক স্কলারশিপ প্রদান করা হয়, তন্মধ্যে আমরা ৩৮ জন বাঙালি রয়েছি৷ এটা সত্যিই আমাদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে ও আমরা আমাদের এই সাফল্য ধরে রাখতে চাই। বিশ্বের মাঝে বাংলাদেশকে তুলে ধরতে চাই।”

স্কলারশিপ সার্টিফিকেট প্রদানের শেষে বিরতি দেওয়া হয়৷ বিরতির পর অনুষ্ঠান শুরু হলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে চায়না পুলিশের থাইজু ব্যুরোর উর্ধ্বতন অফিসারগণ চীনের আইন এবং বিধিনিষেধ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ও চীন সরকারের তত্ত্বাবধায়নে ২০১৭ সাল থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চায়না ডিটিই স্কলারশিপ শুরু হয়। জিয়াংসু এগ্রি-এনিম্যাল হাজভেন্ডারী ভোকেশনাল কলেজে ২০১৭ সালে ৭৪ জন, ২০১৮ সালে ৪৪ জন এবং ২০১৯ সালে ৮ জন বাংলাদেশি শিক্ষার্থী শিক্ষা লাভের জন্য আসেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD