শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

চীনে স্পোর্টস ডে তে বাঙালী শিক্ষার্থীদের অংশগ্রহণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি: চীনের হুবেই প্রদেশের জিংমেন শহরে অবস্থিত জিংচু ইউনিভার্সিটি অব টেকনোলজিতে অনুষ্ঠিত হয়েছে তিন দিন ব্যাপী স্পোর্টস ডে – ২০১৯। এবারে স্পোর্টস ডে তে শিক্ষার্থীদের স্লোগান ছিলো “লি জু জিং চু যও শিয়াং গুহ জি” যার অর্থ আমরা জিং চু ইউনিভার্সিটিতে নিজেদের কে তৈরী করছি পৃথীবির পথে এগিয়ে যাওয়ার জন্য।

শুক্রবার সকাল ৭.৩০ টায় মার্চিং এর সাথে ইউনিভার্সিটি প্রধান, ইউনিভার্সিটির সকল বিভাগীয় প্রধান ও হাজার হাজার শিক্ষার্থীর একই সুরে জাতীয় সংগীত ও শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান স্পোর্টস ডে ২০১৯ এর।।

এসময় ইউনিভার্সিটির প্রায় প্রতিটি বিভাগ থেকে একটি করে দল নিজেদের বিভাগ কে উপস্থাপন করেন ও চীনের জাতীয় পতাকা সাথে জিংচু ইউনিভার্সিটি অব টেকনোলজি’র নিজস্ব পতাকাসহ সকল শিক্ষকদের সম্মান প্রদর্শন করেন।

তিনদিন ব্যাপী এই স্পোর্টস ডে তে বাস্কেট বল, ব্যাডমিন্টন, ভলি বল, ১০০, ২০০,৪০০ মিটার দৌড়, ক্যাঙ্গারু দৌড়, লৌহ গোলক নিক্ষেপসহ প্রায় ৩৫ টিরও বেশি প্রতিযোগিতায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা।

মার্চিং এ নেতৃত্ব দেন জিংচু ইউনিভার্সিটি অব টেকনোলজিতে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী টুম্পা প্রামানিক। ইন্টারন্যাশনাল দলে ১ম সারির ৮ জন শিক্ষার্থী তাদের নিজেদের দেশের ঐতিহ্যবাহী পোশাকে নিজেদের দেশকে উপস্থাপন করেন। বাংলাদেশের পক্ষ কয়েকজন শিক্ষার্থী বাংলাদেশি পোশাকে প্রথম সারিতে বাংলাদেশকে উপস্থাপন করেন। এমন কি বিভাগীয় পতাকা বহনসহ পুরো দলে বাংলাদেশিদের অংশগ্রহণ ছিলো স্বতঃস্ফূর্ত।

মার্চিং এ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষে ৬০ জন বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নিয়ে জাতীয় পতাকায় সম্মান প্রদর্শন করেন। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, পাপায়া নিউ গিনিয়া, ইথিওপিয়া, মরোক্কো, লাইবেরিযা, ঘানাসহ প্রায় ২৫ টিরও বেশি দেশের শিক্ষার্থী মার্চিংয়ে অংশ নেয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD