শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

মালয়েশিয়ায় এক বাংলাদেশীকে কুপিয়ে হত্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

মালয়েশিয়ায় আব্দুল্লাহ আল-মামুন (৩২) নামে এক বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।  মালয়েশিয়ার কেলাংয়ের মেরুতে স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত আব্দুল্লাহ আল-মামুন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের মুনসুর আলীর ছেলে।

কৃষ্ণনগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, দশ বছর আগে শ্রমিক হিসেবে মালয়েশিয়া যায় মামুন। এর মধ্যে কয়েক বার বাড়িতেও এসেছেন বেড়াতে।

শুক্রবার বিকেলের দিকে বাড়িতে সংবাদ আসে মালয়েশিয়ার একটি দোকানে কর্মরত থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। তবে কেন কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় পুলিশ ৩০২ ধারায় তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD