হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখা কতৃক বিভিন্ন উপজেলায় যুবলীগের কর্মতৎপরতা বৃদ্ধি ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষে জামালপুরের উন্নয়নের রুপকার যুবকন্ঠ সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি ও সরিষাবাড়ির কৃতি সন্তান তথ্য ও প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোরাদ হাসান এমপি,জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরীর বিশেষত্ব মেধাবী জেলা যুবলীগের অন্যতম সহসভাপতি রিপন দাম কে জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ সরিষাবাড়ি উপজেলা যুবলীগের প্রদান সমন্বয়কারী দায়িত্ব প্রদান করেন।
সরিষাবাড়ি উপজেলায় যুবলীগের কর্মতৎপরতা ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার করার লক্ষে আমাকে সমন্বয়কারীর প্রদান করে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন এরজন্য আমার পক্ষ থেকে সকল নেতৃবৃন্দ কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, সেই সাথে আগামী দিনের সরিষাবাড়ি উপজেলায় মেধাবী শিক্ষীত যুবসমাজ কে নিয়ে যুবলীগের পতাকার তুলে ঐক্যবদ্ধ করে সরিষাবাড়ি উপজেলায় আওয়ামী লীগ,যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের সাথে সমন্বয়ে করে একটি শক্তিশালী সাংগঠনিক যুবলীগ সংগঠন গড়ে তুলে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী যুবলীগ তথা বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার হাতকে শক্তিশালী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র হাত কে শক্তিশালী করার লক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখা কে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলে উপহার দিবো।