ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি: চীনের হেবেই প্রদেশের পিংশিয়াং জেলার শিংথাই শহরে তিন দিনব্যাপী ১২তম চায়না-উত্তর (পিংশিয়াং) আন্তর্জাতিক বাই সাইকেল, বেবী স্ট্রোলারস্ এবং ট্রয় মেলা অনুষ্ঠিত হয়েছে।
৮ই জানুয়ারী থেকে ১০ম জানুয়ারী পর্যন্ত এই প্রর্দশনীটি “চীনের বেবি ক্যারেজ রাজধানী” এবং “চীনের জাতীয় শিল্প বুদ্ধিমান বৈদ্যুতিন খেলনা রাজধানী” খ্যাত হেবেই প্রদেশের পিংশিয়াং শহরের হরে অবস্থিত উত্তর আন্তর্জাতিক প্রর্দশনী কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী হলটি ৭০০০০ বর্গমিটার এলাকা জুড়ে আচ্ছাদিত।এখানে ৩,০০০ এরও বেশি আন্তর্জাতিক মানের বুথ এবং এক হাজারেরও বেশি সংস্থাগুলি প্রদর্শন করছে। তিন দিনের প্রদর্শনীতে ৭০০০ হাজারেরও বেশি ক্রয় ও বিক্রয় চুক্তির সম্পাদিত হয়েছে। যার পরিমাণ প্রায় ৩.৮ বিলিয়ন ইউয়ান।ইইউ বুইউ এক্সিবিশন সার্ভিস (এমি ফেয়ার) কোম্পানির জেনারেল ম্যানেজার এমি জং বলেন, দ্বাদশ চীন-উত্তর (পিংশিয়াং) আন্তর্জাতিক বাই সাইকেল, বেবী স্ট্রোলারস্ এবং ট্রয় মেলাতে আমাদের কোম্পানী ১৫টি দেশে ৪০ জন বিদেশি ক্রেতা নিয়ে অংশগ্রহণ করে। এ প্রর্দশনীটি প্রতি বছরই অনুষ্ঠিত হয়। আশা করি আগামী বছর আরো বেশি বিদেশি ক্রেতার সমাগম হবে। এমি ফেয়ার প্রতি বছর চল্লিশটির বেশি এক্সিবিশন আয়োজন করে থাকে।
তিনি বাংলাদেশী ব্যবসায়ীদের চীনে বিজনেস এক্সিবিশনে অংশগ্রহণ করার আহ্বান জানান। এক্সিবিশনে অংশগ্রহণ করার জন্য সার্বিক সহযোগিতা এমি ফেয়ার করবে।
বাংলাদেশ, রাশিয়া, মেক্সিকো, আমেরিকা, ইউরোপীয়, আফ্রিকা, ইরান, মঙ্গোলিয়া, ভারত, পাকিস্তান, নেপাল, তাজাকিস্থান, কাজাকিস্থান, সিরিয়া, ইয়েমেন, মিশর, ইরাক সহ সহ ২০ টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১০,০০০ দেশী-বিদেশী পরিবেশক এবং ক্রেতারা এই এক্সিবিশনে অংশগ্রহণ করে।