হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামালপুর জেলা ওলামা দল।আজ শনিবার(৯ নভেম্বর) রাতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জেলা শাখার সভাপতি মাওলানা কাজী মসিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানীর সঞ্চালনায় বিপ্লব ও সংহতি দিবেসর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
আলোচনা সভায় জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, অ্যাডভোকেট ফজলুল হক, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, বিশেষ সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নওশের আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।