হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামালপুর জেলা জিয়া পরিষদ।
৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় স্টেশন বাজারস্ত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। জেলা জিয়া পরিষদের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মো. আব্দুল করিমের সভাপতিত্বে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মো. গোলাম নবী।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নওশের আলী, শহর শাখার সভাপতি হারুন অর রশিদ সরকার, সাধারণ সম্পাদক শামীম হোসেন মাস্টার, যুগ্মসম্পাদক আবুল কালাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম খান সজীব,জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক প্রমুখ।
বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয় আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন।