শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

আফ্রিকায় গত সাত দিনে তিন বাংলাদেশীর অপমৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

ফারুক আস্তানা,দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকা ও তার পাশের দেশ মোজ্জাম্বিক এই দুই দেশ মিলিয়ে চলতি মাসে গত সাতদিনে তিনজন বাংলাদেশী প্রবাসীর অপমৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত আবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও এক বাংলাদেশী নাগরিক।

চলতি মাসের প্রথম দিন থেকে শুরু করে সাত তারিখ পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটেছে।
নিহতের মধ্যে জোহানেসবার্গের অরেঞ্জ ফার্মে গত ২১ অক্টোবরে ডাকাতের দেয়া আগুনে পুড়ে আহত রহিম খান ষোলদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয়েছে ।নিহত রহিম খানের বাড়ি মাদারীপুরের শিবচর এলাকার খান বাড়িতে।

তাছাড়া মোজাম্বিকে ব্রেইন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আবরার নামে এক বাংলাদেশি মারা গেছেন। তার দেশের বাড়ী, চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি ইউনিয়নে। তার পিতার নাম কাবুল আবরা।
এদিকে দক্ষিণ আফ্রিকার স্প্রিং শহরে মোহাম্মদ মিজান মোল্লা নামের একজন বাংলাদেশী ব্যবসায়ী মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাসায় হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মিজান মোল্লার গ্রামবাড়ি দুর্গাপুর, ইউনিয়ন আনন্দবাজার, থানা মতলব, জেলা চাদপুর।

এছাড়াও দক্ষিণ আফ্রিকার কাল্টুন ভিলে গত (৫ নভেম্বর) মামুন নামের এক বাংলাদেশী ডাকাতের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত মামুনের বাড়ি নরসিংদী জেলায় বলে জানা গেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD