সাতক্ষীরা প্রতিনিধি :বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরাস্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা জেলা বিএনপির আয়জোনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও জাতীয় সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সাংগঠনিক সম্পাদক শের আলী, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিক, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, যুগ্ম আহবায়ক সালাউদ্দীন লিটন, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম বাবলু, সাইফুল ইসলাম, ওলিউর রহমান, শাহিন, সুমন রহমান, গোলাম সরোয়ার, কচি, প্রফেসর আতাউর রহমান, রেজাউল ইসলাম, মাসুদ রানা, সবুজ, হাবলু, সাকিল হোসেন জাহাঙ্গীর, আব্দুল্লাহ আল মাসুম রাজ, শাহদাৎ হোসেন, ইসমাইল হোসেন, লতিফ, মজিদ, খোকন, নেছারুল, রফিকুল, নূর ইসলাম, মাজেদ, রানা, রমযান, শাজ্জাদ পারভেজ, ডালিম, সবুজ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুব দলের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল।
সভাপতির বক্তব্যে রাহমতুল্লাহ পলাশ বলেন, আমি আমার ব্যক্তিগত লোক চাইনা। আমি বিএনপির, খালেদা জিয়ার এবং তারেক রহমানের জন্য যারা নিবেদিত তাদেরকে চাই। যারা দলের জন্য নিবেদিত ও সক্রিয়ভাবে সকল কর্মসূচীতে অংশ গ্রহন করবে আগামী দিনে সে সকল নেতাকর্মীদেরকে নেতৃত্বে আসার জন্য আমি সুপারিশ করবো। দলের ভিতরে কোন উৎশৃঙ্খল, মাদকাসক্ত, বেয়াদব দের কে আমি বর্দাস্ত করবো না। দলকে পাশ কাটিয়ে যারা ব্যক্তিকে চামচামি করে নেতা হতে চায় তাদেরকে আমি কখনই নেতা হতে দেবনো। কারণ আমি চাই সবাই দলীয় কর্মী হোক। দলের জন্য কাজ করুক। বিএনপিকে ভালবেসে বিএনপির জন্য কাজ করুক। এবং আগামীতে কেন্দ্রীয় যে কোন কর্মসূচীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার জন্য আহবান করছি।