হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় স্টেশন বাজারস্ত জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভার আয়োজন করেন জেলা বিএনপি।
বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায়, আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আনিছুর রহমান বিপ্লব, মোঃ লিয়াকত আলী,সফিউর রহমান সফি,সাংগঠিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, রেজভী আল জামালী রঞ্জু, বিশেষ বিষয়ক সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা মৎস্যজীবি দলের সভাপতি মো. আব্দুল হালিম, জেলা তাঁতী দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মন্জুরুল করিম সুমন প্রমুখ।
জেলা বিএনপির সহসভাপতি কাজী মশিউর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম খান সজীব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক,জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নওশের আলী,জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হাসান সরোয়ার মঞ্জু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার দৃঢ় অঙ্গীকারের আহবান জানান।