শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

পর্তুগাল আ’লীগের জেলহত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন(পর্তুগাল) প্রতিনিধি:জেলহত্যা দিবস উপলক্ষে পর্তুগাল আওয়ামী লীগের উদ্যোগে ৫ই নভেম্বর সন্ধ্যায় লিসবনের বেঙ্গল রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নিরবতা পালন হয়।

এ সময় বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহাদাৎ হোসেন, মাঈন উদ্দিন মাষ্টার, এ্যাডঃ মাহবুব হোসেন, পর্তুগাল ছাএলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন, সাবেক সভাপতি শিবলু, অল ইউরোপ বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক নওশাদুর রহমান ইমন, প্রচার সম্পাদক আরিফ হোসেন মাসুম প্রমুখ।

অনুষ্ঠানে আবুল বাসার বাদশা বলেন, কারাগারে অন্তরীণ জাতীয় চার নেতা হত্যাকাণ্ড বিশ্বমানবতা ও গণতন্ত্রের ইতিহাসে জঘন্যতম কলঙ্কময় ঘটনা। বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ১৫ আগষ্ঠ বঙ্গবন্ধুকে হত্যার পর আ’লীগকে নেতৃত্ব শূণ্য করার লক্ষ্যে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করা হচ্ছে। শেখ হাসিনাকে রক্ষার প্রশ্নে বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ তাই কোন ষড়যন্ত্রেই কাজ হবে না।

আবুল কালাম আজাদ বলেন, নীতিকে আঁকড়ে ধরে লোভ লালসা ভয় ভিতির উর্ধ্বে থেকেও যে রাজনীতি করা যায় তা এই চার নেতা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। আমরা জেল হত্যা দিবস পালন করি ঠিকই কিন্তু এই চার নেতার আদর্শ কতটুকু ধারণ করি? কোনো অবস্থায়ই নীতি ও আদর্শের সাথে আপোষ করা যাবে না এই হোক জেল হত্যা দিবসের অঙ্গীকার।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের নির্বচন কমিশনার আবদুর রাজ্জাক, হাবিবুর রহমান, উপদেষ্টা আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক জিল্লু রহমান, মোঃ রাশেদ, অল ইউরোপ বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহ-সভাপতি আশরাফুল আলম রাসেল, পর্তুগাল ছাএলীগের জাহিদ হাসান সোহাগ, সোহেল আহম্মেদ, নওস্বাদুর রহমান ইমন, সোহেল রানা, কামরুল হাসান লিজু, এ এইচ নোভেল, সেলিম আহম্মেদ, আক্তার হোসেন, নুরুল ইসলাম রাজিব, রিজভী আহম্মেদ প্রমুখ।

সভার শেষে ‘৭৫-এর ১৫ আগস্ট ও ৩ নভেম্বর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় এবং নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD