শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

“সকল দ্বন্দ ভুলে মিলেমিশে উন্নয়নমূলক কাজ করতে হবে”

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের কুষ্টিয়া উন্নয়নের রুপকার জননেতা মাহবুব উল আলম হানিফ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের সকল দ্বন্দ-ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে মিলেমিশে উন্নয়নমূলক কাজ করতে হবে ৷
বুধবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে শেখ হাসান মেহেদী উপরোক্ত কথাগুলো বলেন ৷

আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন এর সভাপতিত্বে দীর্ঘ ৭ বছর পর বুধবার বিকেলে আইলচারা কলেজ মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী তার বক্তব্যে আরও বলেন সন্ত্রাস, লুটপাটকারী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী টেন্ডারবাজ, দখলদার, অনুপ্রবেশকারী ও রাজাকার বংশধরদের আওয়ামী লীগে কোন স্থান হবেনা ৷

আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক খাকছার হোসেন জোয়ার্দ্দার এর পরিচালনায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে বর্ণাঢ্য আয়োজন ও জাকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ৷

তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে সারাদেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান কঠোর ভাবে মোকাবেলা করছেন । তিনি পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন এই দেশ হবে ক্ষুধা-দারিদ্র্য ও দূর্ণীতিমুক্ত ৷ তিনি আরও বলেন আপনারা কমিটিতে পদ-পদবী পেয়ে তৃণমুলের নেতাদের সাথে ও ইউনিয়নের নিরীহ গ্রামবাসীর মাঝে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোন অপশক্তি প্রয়োগ করে দিধাদন্দ ও ফ্যাসাদ সৃষ্টি করবেন না ৷

অনুষ্ঠান শুরুর পূর্বে জাতীয় সংগীত বাঁজিয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আ.স.ম আক্তারুজ্জামান মাসুম ৷

আইলচারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সঞ্চালনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বিশ্বাস, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সদস্য মাযহারুল আলম সুমন, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জিহাদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ গোলাম মওলা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেছা সবুজ, সাধারণ সম্পাদক এ্যাডঃ শামস তানিম মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু, জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাদ আহমেদ ৷

এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুদ্দৌলা তরুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জাকির হোসেন, উপজেলা আ’লীগের সদস্য ও গোস্বামী দূর্গাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোল্লা জাফর উল্লাহ, পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সফর উদ্দিন, ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম ঠান্টু, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ মেম্বর, আইলচারা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিনুল ইসলাম ধনী, সাধারণ সম্পাদক আল কামাল জোয়ার্দ্দার সহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷

প্রথম অধিবেশন শেষে আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং ১৩টি প্রার্থী লিষ্ট জমা হওয়ায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক কমিটি ঘোষণা ছাড়াই শান্তি-শৃঙ্খলা বজায় রেখে দ্বিতীয় অধিবেশন শেষ করা হয় ৷ এ সময় উপস্থিত নেতারা বলেন, এই কমিটির বিষয়টি উপর মহলের নেতাদের সাথে কথা বলে খুব শিঘ্রই কমিটি ঘোষণা করা হবে

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD