শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যক্তি স্বার্থের কারণে সাতক্ষীরা বিএনপির নেতা কর্মীরা দিশেহারা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

সাতক্ষীরা জেলা প্রতিনিধি:দলীয় অদৃশ্য শক্তির হস্থক্ষেপ, ব্যক্তি স্বার্থ এবং অসুস্থ গ্রুপিং এর কারণে গত ০৬ সেপ্টেম্বর ২০১৩ সাল থেকে আজও ঘুরে দাড়াতে পারিনি সাতক্ষীরা জেলা বিএনপি।
গত ২৪ আগষ্ট সাতক্ষীরা জেলা বিএনপির বর্ধিতসভায় কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ড সহ কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, ডাঃ শহিদুল আলম, কাজী আলাউদ্দিন ও স্থানীয়নেতাদের উপস্থিতিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে জনাব রাহমতুল্লাহকে আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি মৌখিকভাবে ঘোষনা করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মন্জু। গত তিন মাসেও কেন্দ্র থেকে সেটা অনুমোদন হয়নি। অনুমোদনহীন সাতক্ষীরা জেলা বিএনপির এই আহবায়ক কমিটি মানতে নারাজ হাবিবুল ইসলাম হাবিব সমর্থক গ্রুপ। সেই অর্থে বর্তমানে সাতক্ষীরায় জেলা বিএনপির কোন কমিটি নেই। জেলা বিএনপির এই করুন অবস্থার জন্য জেলার প্রবীণ নেতারা সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিবকেই দায়ী করেছেন।

সাতক্ষীরা জামায়াত অধ্যুষিত এলাকা হওয়ায় ইতিপূর্বে দলটি জামায়াত নির্ভর হয়ে চললেও জামায়াতের বিভিন্ন কর্মসূচেিত দেখা যেত। কিন্তু ২০১৩ সালের ০৬ সেপ্টেম্বের জেলা বিএনপির কর্মী সম্মেলনে জেলা মৎসজীবীদলের সাধারণ সম্পাদক ভিপি আমানকে নির্মমভাবে হত্যা করার কারণে একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পড়ে দলটি। দলের কর্মী সম্মেলনে কর্মীবান্ধব, দক্ষ সংগঠক ও একজন ত্যাগী নেতার এমন নৃশংস হত্যায় মর্মাহত হয় জেলাসহ বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা। এই হত্যাকান্ডের জন্য সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব ও এড. সৈয়দ ইফতেখার আলীর অসুস্থ গ্রুপিংকেই দায়ী করেন নেতাকর্মীরা।

হত্যার পরেরদিনই কেন্দ্রীয় বিএনপির নির্দেশে সাতক্ষীরা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। তার তিন মাস পর রাহমাতুল্লাহ পলাশকে সভাপতি ও আব্দুল আলীমকে সাধারণ-সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি দেয় কেন্দ্রীয় বিএনপি। নতুন দায়িত্ব পেয়ে রাহমাতুল্লাহ পলাশ ও আব্দুল আলীমের নেতৃত্বে বেশ কয়েকটি র্কমসূচী দেখা গেলেও হাবিবুল ইসলাম হাবিব গ্রুপের বিরোধিতার কারণে তারা সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় হতে পারেনি। সেসময় তাদের অধিকাংশ কর্মসূচী বাড়ির চত্বরে করতে দেখা গেছে।

হাবিবুল ইসলাম হাবিব গ্রুপের দাবি রাহমাতুল্লাহ পলাশ অধিকাংশ সময় ঢাকায় থাকেন। এ কারণে তিনি দলকে চাঙ্গা করতে পারেননি। তবে রাহমাতুল্লাহ পলাশ সমর্থকরা দাবি করেছেন, তিনি ঢাকায় থাকলেও আন্দোলন-সংগ্রামের প্রতিটা কর্মসূচীতে অংশগ্রহন করেছেন। এছাড়া নেতা কর্মীদের জন্য তিনি সবসময় নিবেদতি।

প্রায় সাড়ে তিন বছর পর ২০১৭ সালের মাঝামাঝি সময়ে পূর্বের দুই সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত করে রাহমাতুল্লাহ পলাশ কে সভাপতি ও তরিকুল হাসানকে সাধারন সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট আর একটি জেলা কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় বিএনপি। এই কমিটির সভাপতি ও সাধারণ-সম্পাদকসহ দুই গ্রুপের লোক এবং সাধারণ সম্পাদক দিনের অধিকাংশ সময় নেশায় আসক্ত থাকায় নেতা কর্মীদের সাথে যোগাযোগ ও সভাপতির সাথে দ্বিমত থাকার কারণে জেলা বিএনপির কার্যক্রম আরো ঝিমিয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলার একাধিক নেতা জানান, সাতক্ষীরায় বিএনপির রাজনীতিটা কেন্দ্রের উদাসিনতা ও অদৃশ্য শক্তির হস্তক্ষেপ এবং গ্রুপিং এর কারণে আজ ধ্বংস হতে বসেছে। যার কারণ হিসেবে তারা গত ২৪ আগষ্টে বর্ধিতসভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কেন্দ্রীয় বিএপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে জনাব রাহমতুল্লাহকে আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন। কিন্তু সেটি কেন্দ্রে অনুমোদনের জন্য পাঠালেও সেই অদৃশ্যশক্তি ও হাবিবুল ইসলাম হাবিবের বাধার কারনে গত তিন মাসেও আলোর মুখ দেখেনি।

এদিকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় সব কমিটি নিষ্ক্রিয়। হাবিবুল ইসলাম হাবিব এর মাধ্যমে গত ২০১৮ সালের জুন মাসে ছাত্রদলের জেলা কমিটি অনমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। কিন্তু কমিটির সভাপতির বাড়ি শহর থেকে ১৪/১৫ কিঃ মিঃ দুরে বাঁশদাহ, ও সাধারণ-সম্পাদকের বাড়ি ১৭/১৮কিঃ মিঃ দুরে কলারোয়া এবং সাংগঠনিক-সম্পাদকের বাড়ি প্রায় ৫০ কিঃ মিঃ দুরে শ্যামনগর হওয়ায় তাদের পক্ষে শহরে কোন আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়নি বা তাদের কোন প্রেস ব্রিফিং চোখে পড়েনি। গত জুলাই মাসে হাবিবুল ইসলাম হাবিব এর মাধ্যমে কেন্দ্রীয় মৎসজীবীদল সাতক্ষীরায় একটা আহবায়ক কমিটি অনুমোদন দিলেও সেই কমিটির কোন প্রেস রিলিজও চোখে পড়েনি।

তাছাড়া যুবদলের পূর্বের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের ব্যক্তিগত কাজে বেশি মনযোগ দেয়ার কারণে দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় ছিল। যে কারণে তারা তাদের নেতা কর্মী সক্রিয় করতে পারিনি। তবে সম্প্রতি আবু জাহিদ ডাবলুকে সভাপতি ও হাফিজুর রহমান মুকুল কে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি দেয় কেন্দ্রীয় যুবদল। এরপর তারা কয়েকটি কর্মসূচীর মধ্য দিয়ে সক্রিয় হওয়ার চেষ্ঠা করছে। কিন্তু এই কমিটির কর্মসূচীকে বাধাগ্রস্থ করা ও কমিটির বিরুদ্ধেও আন্দোলন করছে যুবদলের সাবেক নেতারা।

সম্প্রতি হাবিবুল ইসলাম হাবিবএর হস্তক্ষেপে আহসানুল কাদির স্বপনকে আহবায়ক এবং আবুল হাসান হাদীকে সদস্য সচিব করে ১৩১ সদস্য বিশিষ্ট একটি জেলা কমিটি দেয় কেন্দীয় কৃষকদল। এই কমিটি ঘোষনা হওয়ার পরের দিনই হাবিবুল ইসলাম হাবিবএর গ্রুপের নেতা আবুল হাসান হাদী তার সদস্য সচীব পদ থেকে পদত্যাগ করেন। আহবায়ক আহসানুল কাদির স্বপন ও দুই নং যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন লিটনের নেতৃত্বে কয়েকটি কর্মসূচী পালণ করলেও তারা সেই অঅদৃশ্য শক্তির ভয়ে নিজেদেরকে সেভাবে মেলে ধরতেছেনা।

তবে বর্তমানে শুধু গ্রুপিংয়ের কারনে জেলা বিএনপির কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়েছে এটা মানতে নারাজ রাহমতুল্লাহ পলাশ গ্রুপের নেতাকর্মীরা। তারা বলেন কেন্দ্রের ডাকে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের চেষ্ঠা করছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না পাওয়ার কারণেও কিছুটা বাধাগ্রস্থ হচ্ছে।

এ ব্যাপারে রাহমতুল্লাহ পলাশের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি চাই নেতাকর্মীরা সবাই বিএনপির লোক হোক, নেত্রী বেগম জিয়া ও তারেক রহমানের লোক হোক এবং দলটি বেয়াদব ও উশৃঙ্খল মুক্ত হোক। হাবিবুল ইসলাম হাবিব এর ব্যবহৃত নম্বরটি বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তাছাড়া স্থানীয় বিএনপির একাধিক নেতার সাথে যোগাযোগ করলে তারা বলেন, আমরা সুষ্ঠ, অদৃশ্যশক্তির হস্থক্ষেপ ও দালাল মুক্ত রাজনীতি চাই। দলে মাদকাশক্ত, উচ্ছৃঙ্খলদের স্থান না দিয়ে যারা সক্রিয় রাজপথের সৈনিক এবং পরিচ্ছন্ন রাজনীতির সাথে যুক্ত তাদেরকে দলে স্থান দেয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষন করছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD