মোঃ রাসেল আহম্মেদ, লিসবন(পর্তুগাল) প্রতিনিধি:পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশান এর বর্ণাঢ্য পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে লিসবনের এক অভিজাত রেস্টুরেন্টে। সংগঠনের সভাপতি জনাব রানা তসলিম উদ্দিন এর সভাপতিত্বে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৮ টায় উক্ত পূর্ণমিলনী অনুষ্ঠান শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহিন সায়ীদ, সাধারণ সম্পাদক প্রবাসী কবি ও ছড়াকার মোরশেদ কমল, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও পর্তুগাল অভিবাসন অধিদপ্তরের সহকারী অফিসার মঈন উদ্দিন আহমেদ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদিকা ফৌজিয়া তালুকদার।
পূর্ণমিলনী অনুষ্ঠানে সংগঠনের নতুন সদস্যদের বরণ করে নেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নবীন ও প্রবীনদের সমন্বয়ে নতুন করে কার্যকরি কমিটির মাধ্যমে সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ ২০১৫ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি সরাসরি পর্তুগালের মূল ধারার সাথে কমিউনিটির উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অভিবাসীদের বিভিন্ন দিক নিয়ে নিয়মিত কাজ করছে সংগঠনটি।
সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন সংগঠনের কার্যক্রম খুব শিগগীরই সম্প্রসারণ করা হবে বাংলাদেশে। ইতিমধ্যে একজন সদস্য ঢাকাতে স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে জমি দান করার আগ্রহ প্রকাশ করেছেন। তাছাড়া পর্তুগাল অভিবাসন অধিদপ্তর ও স্থানীয় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সাথে আরো বেশী কাজ করার পরিকল্পনার কথা জানান। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান পরিসমাপ্তি হয়।