শিরোনাম :
শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ

ছাত্রলীগের শীর্ষ পদে শেষ মুহূর্তে আলোচনায় যারা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: ২৯তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে ছাত্রলীগের নতুন নেতা নির্বাচিত করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য বিদায়ী কমিটির শীর্ষনেতাদের অনুরোধে গণভবন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঠিক করবেন ‘ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী’ শেখ হাসিনা।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় পদে নানা যাচাই-বাছাইয়ের পর শেষ মুহূর্তে আলোচনায় রয়েছেন ৮ প্রার্থী। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন আদিত্য নন্দী ও রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, শীর্ষস্থানীয় পদে শেষ মুহূর্তে আলোচনায় রয়েছেন বিদায়ী কমিটির সহ-সভাপতি আদিত্য নন্দী, অর্ণা জামান, নীশিতা ইকবাল নদী, সাংগঠনিক সম্পাদক আশিকুল পাঠান সেতু, আইনবিষয়ক উপ-সম্পাদক হোসাইন সাদ্দাম, কেন্দ্রীয় কমিটির সদস্য রেজওয়ানুল হক চৌধুরী শোভন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স ও বুয়েট ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ কনক।

আদিত্য নন্দী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থী। ব্যবসা অনুষদের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র আদিত্যের বাড়ি চট্টগ্রাম। তিনি এর আগে জগন্নাথ হল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা ছিলেন।

রাজশাহীর মেয়ে অর্ণা জামান জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামরুজ্জামানের নাতনি। তার বাবা এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র।

ময়মনসিংহের মেয়ে নীশিতা ইকবাল নদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী নদী রাজনীতিতে বেশ সক্রিয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র আশিকুল পাঠান সেতু ময়মনসিংহের ছেলে। তিনি আগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন।

পঞ্চগড়ের ছেলে হোসাইন সাদ্দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমানের শিক্ষার্থী তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আরেক শিক্ষার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভনের দাদা গণপরিষদের সদস্য ছিলেন। বাবা স্থানীয় আওয়ামী লীগের শীর্ষনেতা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স এর আগে বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাগেরহাটের রামপালের ছেলে প্রিন্স বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। আরেকজন হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু সাইদ কনক। পাবনার ছেলে কনক বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকের আগে বিশ্ববিদ্যালয়ের তিতুমীর হলের শীর্ষনেতা ছিলেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুই পদে সর্বশেষ আলোচনা চলছে ওই ৮ নেতাকে ঘিরে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন আদিত্য নন্দী ও রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নারী নেতা হিসেবে আওয়ামী লীগ হাইকমান্ডের পছন্দের শীর্ষে অর্ণা জামান ও নীশিতা ইকবাল নদী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD