শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

“বিএনপি ক্ষমতায় থেকে খালেদা ও তারেক দেশের সম্পদ হরিলুট করে বিদেশে পাচার করেছে”

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:বিএনপি সরকার ক্ষমতায় থেকে খালেদা ও তার পুত্র তারেক জিয়া দেশের সম্পদ হরিলুট করে বিদেশে পাচার করেছে। তারেক জিয়া হাওয়া ভবন সৃষ্টি করে সেখানে বসে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করে পাকিস্তান থেকে গ্রেনেড এনে সাপ্লাই দিয়েছিল।আজ শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতি বন্ধ করতে চায় ।এজন্য দুর্নীতি বন্ধ করতে আমরা আমাদের ঘর থেকেই অভিযান শুরু করেছি। আমাদের সবচেয়ে প্রিয় সংগঠন, যে সংগঠনের আমার জন্ম সেই ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে আমরা ছাড় দেই নাই। আমাদের প্রিয় নেতা শেখ ফজলুল হক মনি, যে যুবলীগ গঠন করেছিল, দুর্নীতির কারণে যুবলীগের কোন নেতাই রেহাই পায় নাই। শেখ হাসিনা কোন দুর্নীতিকে প্রশ্রয় দিবে না, শেখ হাসিনা কোন অন্যায় কে প্রশ্রয় দিবে না। শেখ হাসিনা এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে, মানুষের জান মালের নিরাপত্তা যাতে ঠিক থাকে, সে জন্যই তিনি কাজ করে যাচ্ছেন। আগে নিজের লোকদের শায়েস্তা করার মাধ্যমেই তিনি এ কাজ শুরু করেছেন। অন্যদেরও পর্যায়ক্রমে ধরা হবে। এই দেশ লুটের রাজত্ব নয়, মানুষের জনগণের সম্পদ কেউ লুট করে আর সরকার নাকে তেল দিয়ে ঘুমাবে সেই সরকার শেখ হাসিনা সরকার নয়। সেই ম্যাসেজ আমরা জাতিকে জানিয়ে দিচ্ছে।

শ্রীপুর পৌর মেয়র ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে ও হুমায়ুন কবির হিমুর পরিচালনায় শ্রীপুর পৌর আওয়ামীলীগের আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বিশেষ অতিথি গাজীপুর ৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, এড. হারিছ উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান আমির হামজা, কফিল উদ্দিন মন্ডল, যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েল প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD