বকুল খান,স্পেন প্রতিনিধি:মাদ্রিদের বাংলাদেশী অধ্যুষিত সান ক্রিষ্টবাল এলাকায় স্থানীয় মুসলিম কমিউনিটির উদ্যেগে আল আমান মসজিদের স্থায়ী ভবন ক্রয় জন্য লাভাপিয়েছের মেহমানখানা রেষ্টুরেন্টে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রায় আশি হাজার ইউরো তহবিল সংগ্রহ হয়েছে সব মিলিয়ে সংগ্রহের পরিমান দেড় কোটি ইউরো।স্পেন থেকে বকুল খান জানান , সানক্রিষ্টবাল বাংলাদেশ কমিউনিটির আয়োজনে গত বোধবার আল আমান জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা যৌথ ভাবে পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের সভাপতি খুরশেদ আলম মজুমদার ও জগলু হুসাইন।
বাংলাদেশ মসজিদের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির,বিশিষ্ট ব্যবসায়ী আল মামুন, আল আমিন, বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ,
মাও: আসাদুজ্জামান রাজ্জাক , আমিনুর রশীদ রাজু, ইসলাম উদ্দিন পিঙ্কি,আব্দুল হামিদ সঞ্জু, এমদাদুল হক ,বদরুল ইসলাম মাস্টার ,হেমায়েত খাঁন ,রমিজ উদ্দিন সরকার ,আব্দুর রহমান ,সিপার আহমদ ,আসাদ আলী ,সহ মাদ্রিদ প্রবাসী বিপুল সংখ্যক বাংলাদশী কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।