ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি: চীনের হেবেই প্রভিন্সের সিজাযুয়াং শহরে অবস্থিত হেবেই ইউনিভার্সিটি অফ্ সায়েন্স এন্ড টেকনোলোজিতে দিনব্যাপী ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে – ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে এই ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক পান্জাবী-পায়জামা পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
সকাল ৮ ঘটিকায় অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশী শিক্ষার্থী ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান গোলাম রাব্বি।
ইন্টারন্যাশনাল স্টুডেন্টস্ হিসেবে বাংলাদেশের পক্ষ হয়ে অংশগ্রহণ করেন রাব্বি, শাহীন খুরশিদ, শাকিল, আকাশ সহ আরো অনেকে। “চলো বাংলাদেশ” দেশাত্মবোধক গানটির সাথে নৃত্য পরিবেশন করেন বাংলাদেশী শিক্ষার্থীরা।
সারাদির ব্যাপী অনুষ্ঠানে চীনা স্টুডেন্টস্ ছাড়াও অংশগ্রহণ করে বিশ্বের কয়েকটি দেশ। অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সুইডেন, চেক রিপাবলিক, জাপান, তুরকেমেনিস্থান, উজবেকিস্থান, নিউজিল্যান্ড মংগোলিয়া, রাশিয়া, আমেরিকা, ইতালি, ইয়েমেন, মরক্কো, ভারত, জিম্বাবুয়ে, জিবুতি, আর্জেন্টিনা, সাউথ কোরিয়া, আলজেরিয়া, তুর্কি থেকে আগত অধ্যায়নরত শিক্ষার্থীরা অংশগ্রহন করে।