শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১২ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যানে সম্মেলনস্থলে পৌঁছেন।
শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু হলের নেতাকর্মীদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।
সংঘর্ষের সময় বিজয় একাত্তর হলের আন্তর্জাতিকবিষয়ক উপসম্পাদক সাকিব আল হাসান, শাবাব এবং বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের দফতর সম্পাদক সাদিকুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আসিফ আরাফাত অয়নসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানে কালীমন্দিরের পশ্চিম পাশে এই দুই বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে সেখানে উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতার মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক কর্মী।
সঙ্গে সঙ্গে আঘাতপ্রাপ্ত ওই নেতার সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, বাঁশ ও ইটপাটকেল নিয়ে অপর পক্ষের ওপর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপক্ষের মধ্যে প্রায় আধাঘণ্টা চলে এই সংঘর্ষ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD