শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জেনোফোবিয়া পরবর্তী নিরাপদ দেশের খোঁজে অভিবাসীরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

ফারুক আস্তানা,দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় রিফুজি স্ট্যাট্যাস নিয়ে আশ্রয় নেওয়া পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজন দেশটিতে বসবাস নিরাপদ নয় জানিয়ে কেপটাউনের জাতিসংঘের আঞ্চলিক অফিসে নিরাপদ রাষ্ট্রে প্রত্যবর্তনের দাবিতে অবস্থান নিয়েছে এশিয়া,আফ্রিকার মহাদেশের কয়েক হাজার মানুষ।
চলতি মাসের (৮ তারিখ, মঙ্গলবার) তারিখ সকাল থেকে কেপটাউনের লং স্ট্রীটের গ্রীন মার্কেট এলাকায় অবস্থিত জাতিসংঘের অফিসে নিরাপদ রাষ্ট্রে আশ্রয়ের দাবিতে প্রথম দিকে আফ্রিকা মহাদেশের নাইজেরিয়া, ইথুপিয়া, সোমালিয়া, জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের অভিবাসীরা অবস্থান নিতে শুরু করে
সেখবর ছড়িয়ে পড়তে শুরু করলে।

পরবর্তী সময়ে এশিয়া অঞ্চলের বাংলাদেশ, ইন্ডিয়া পাকিস্তান ও আফগানিস্তানের প্রায় হাজার খানেক অভিবাসী জাতিসংঘের অফিসের তিনদিন ধরে অবস্থান করে আসছে।
জাতিসংঘের কাছে আশ্রয় চাওয়া অভিবাসীদের অভিযোগ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বিদেশীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর- লুটপাট,অগ্নিসংযোগের ঘটনায় ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্ত ও জীবনহানিসহ ঘটনা গুলো দেখে অভিবাসীরা এ দেশে বসবাস করতে নিরাপদ বোধ করছে না।ইতিমধ্যে অভিবাসীরা দক্ষিণ আফ্রিকা ছাড়তে জাতিসংঘের সহযোগিতা কামনা করেছে।

অভিবাসীদের ডাকে সাড়া দিয়ে, জাতিসংঘের কর্মকর্তারা সেখানে অবস্থানরত বিভিন্ন দেশের মানুষের তালিকা তৈরি করেছে বলে জানা যাচ্ছে। জাতিসংঘের অভিবাসন নীতির আলোকে নতুন কোন নিরাপদ রাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় দিতে পারে বলে অনেকে ধারণা করছেন।
এদিকে কেপটাউনে জাতিসংঘের আঞ্চলিক অফিসে অভিবাসীদের অবস্থান বিষয় নিয়ে। দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমে বেশ গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD