হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, প্রতিটি ক্ষেত্রেই যথাযথ মর্যদা দিয়ে নারীদের সম্মান বৃদ্ধি করেছে বর্তমান সকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে দেশের সংসদের স্পীকার নারী, প্রধানমন্ত্রী নারী, সেনাবাহিনীতে মেজর জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এফিলেট ডিভিশনের জজ নারী। পুরুষদের পাশাপাশি এ সকল নারী ক্ষমতায়ন একমাত্র শেখ হাসিনা সরকারই বাস্তবায়ন করেছেন। এমপি বলেন, নারীরা আজ ঘরে বসে থাকে না। তারা পুরুষদের পাশাপাশি বিভিন্ন কর্মসংস্থানে সমানভাবে অংশ গ্রহন করে পরিবারকে স্বাবলম্বী করছে।
জামালপুর পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এমপি এসব কথা বলেন।
১৩ অক্টোবর রবিবার সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে পৌর মহিলা আওয়ামী লীগ। জামালপুর পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক রাশেদা ফারুকী। পৌর মহিলা আওয়ামী লীগের আহবায়ক সাঈদা আক্তারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্মআহবায়ক মনিরা চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্মআহবায়ক হাসিনা আকাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌরসভার মেয়র আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন প্রমুখ।
প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক রাশেদা ফারুকী পৌর মহিলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। পরে পৌর মহিলা আওয়ামী লীগের তিন বছর মেয়াদী নতুন কমিটিতে মনিরা চৌধুরীকে সভাপতি ও মারুফা আনোয়ার পারুলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।