শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

মালয়েশিয়ার রাজা বিরোধী নেতাকে ক্ষমা করে রাজনীতিতে পুনর্বাসনের পথ তৈরি করে দিচ্ছেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১১ মে, ২০১৮

কুয়ালালামপুর: কারাবন্দী বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে ক্ষমা করতে সম্মত হয়েছেন মালয়েশিয়ার রাজা। শুক্রবার দেশটির নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, সম্মতি প্রদান করায় বিরোধীদলীয় নেতার রাজনীতিতে প্রত্যাবর্তন ও প্রধানমন্ত্রী হওয়ার পথ তৈরি হবে।
বারিসন ন্যাশনাল পার্টিকে হারিয়ে গতকাল শপথ গ্রহণকারী বিশ্বের প্রবীনতম নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শুক্রবার গণমাধ্যমে এই তথ্য জানান। খবর এএফপি’র।
পিপলস জাস্টিস পার্টির আনোয়ার ইব্রাহিম দেশটির দীর্ঘ দিনের বিরোধী জোটের প্রধান নেতা।
৭০ বছর বয়সের আনোয়ার ইব্রাহিম বিগত ২০১৫ সাল প্রধানমন্ত্রী নাজিব রাজাকের শাসনামলে কারা বন্দী হয়েছিলেন। আগামী মাসে তার মুক্তির কথা রয়েছে।
মাহাথির গণমাধ্যমকে বলেন, রাজা পঞ্চম সুলতান মুহাম্মদ এক বৈঠকে বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে রাজকীয় মুক্তি প্রদানে নির্দেশনা দিয়েছেন।
রাজা কতৃক ক্ষমা প্রদত্ত না হলে আনোয়ার ইব্রাহিমকে ৫ বছরর জন্য রাজনীতিতে নিষিদ্ধ থাকতে হবে।
মাহাথির বিগত নির্বাচনের আগে ঘোষণা দেন যে, নির্বাচনে জিতলেও প্রধানমন্ত্রী হিসাবে ২/৩ বছর দায়িত্ব পালন করে আনোয়ার ইব্রাহিমের নিকট প্রধানমন্ত্রীর ক্ষমতা হস্তান্তর করবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD