শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

৩০ মিনিটেই দুবাই ভিসা!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ মার্চ, ২০১৮

বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপত্য বুর্জ খলিফার শহর দুবাই ঘুরে আসার সুযোগ আরও সহজ হয়ে গেলো। শতভাগ নিশ্চয়তায় মাত্র আধঘণ্টায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা দেওয়া শুরু হয়েছে। অফিসে বসেই ভিসা নিয়ে ফেরার এমন সুযোগ দিচ্ছে ঢাকার গুলশানের ‘হানিমুন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’। আরব আমিরাতের ভিসার ক্ষেত্রে বাংলাদেশে একমাত্র তারাই ‘এক্সপ্রেস ভিসা সার্ভিস সেন্টার’ হিসেবে কার্যক্রম শুরু করেছে।

হানিমুন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কর্তৃপক্ষ জানায়, ভিসা না হলে কারো এক টাকাও খরচ নেই। আরব আমিরাতের ‘অনুমোদিত ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ হিসেবে তারা কাজ করছে। তাদের এখান থেকে দুবাইয়ে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসা ও রেসিডেন্ট ভিসাসহ বেশি কিছু ক্যাটাগরিতে ই-ভিসা দেওয়া হচ্ছে। এসব ই-ভিসা নিয়ে দুবাই যাওয়ার পর পাসপোর্টে স্টিকার সংযুক্ত করে দেওয়া হবে।

আলাপ করে জানা গেলো, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে পাসপোর্ট এবং ছবি দিতে হয়। এ ধরনের ভিসার মেয়াদ ৩০ দিন। লাগবে ১০ হাজার ৯০০ টাকা। ৩০ দিন মেয়াদের দুবাই এক্সপ্রেস ভিসার জন্য লাগবে ১৭ হাজার ৫০০ টাকা। দীর্ঘ দিন দুবাই অবস্থানের জন্য লাগবে ৩৭ হাজার ৫০০ টাকা। এছাড়া ডাবল মাল্টিপল এন্ট্রি ভিসায় (৯০ দিন) দুবাই অবস্থানের জন্য লাগবে ৮৯ হাজার টাকা। আর রেসিডেন্ট ভিসার জন্য পাসপোর্ট, ছবি ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে।

হানিমুন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’র ম্যানেজিং ডিরেক্টর (এমডি) রাজু আহমেদ জানান, ভ্রমণকারী অনেকের স্বপ্নের শহর দুবাই। সুউচ্চ স্থাপত্য আর মরুভূমির বুক চিরে লং ড্রাইভে আমিরাত ঘুরে দেখার সুযোগ এখন সবচেয়ে সহজ হয়ে গেলো। মাত্র আধঘণ্টা থেকে একদিনের মধ্যে ভিসা পাবেন ভ্রমণকারীরা।

তিনি আরও জানান, দেশের ভেতর দুবাই ভ্রমণের জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্ট এক থেকে দুই লাখ টাকা নেয়, তাও ৭-৮ দিন সময় নিয়ে। সেখানে হানিমুন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে সর্ভিস ফি মাত্র ৫০০ টাকা রাখা হয়। ভিসা দেওয়া হয় আধঘণ্টার মধ্যে।

হানিমুন ট্যুরসের বাংলাদেশ শাখা ছাড়াও মালয়েশিয়া, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া ব্রাঞ্চ থেকেও ভিসা নেওয়া যাবে। ঢাকায় হানিমুন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসের ঠিকানা নাভানা টাওয়ার, (৫ম তলা) গুলশান-১। যোগাযোগ করা যাবে 029887043 ও 9882782 নম্বরে। এছাড়া তাদের ওয়েবসাইটেও www.honeymoongroup.com রয়েছে বিস্তারিত তথ্য।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD