শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ায় মাহাথিরের ঐতিহাসিক বিজয়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

জার্মান-বাংলাে ডেস্ক: মালয়েশিয়ার প্রবীণ নেতা মাহাথির মুহাম্মদ বৃহস্পতিবার নির্বাচনে ঐতিহাসিক জয়লাভ করেছেন।
আর এর মধ্য দিয়ে ৯২ বছর বয়সী মাহাথিরের বিরোধী বারিসান ন্যাশনাল জোটের শাসন ক্ষমতার অবসান ঘটল। দলটি ছয় দশক ধরে টানা শাসন ক্ষমতায় ছিল। ১৯৫৭ সালে মালয়েশিয়ার স্বাধীনতার পর থেকেই দলটি ক্ষমতায় ছিল। খবর এএফপি’র।
এই বিজয়ের ফলে স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসরে যাওয়া মাহাথির আবার নাটকীয়ভাবে রাজনীতির ময়দানে ফিরে এলেন।
এর আগে তিনি সুদীর্ঘ ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে কঠোর হাতে দেশ শাসন করেন।
রাজনৈতিক শিষ্য নাজিব রাজাকের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারীর অভিযোগ উঠার পর মাহথির আবার রাজনীতিতে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
ক্ষমতা গ্রহণের পর তিনিই হবেন বিশ্বের দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী।
এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাস্তায় গোলযোগের কোন খবর পাওয়া যায়নি। মাহাথিরের সমর্থকরা রাতভর উল্লাস প্রকাশ করেছে।
কুয়ালালামপুরের কাছে মাহাথিরের দলের প্রধান কার্যালয়ের বাইরের একটি মাঠে দলীয় পতাকা হাতে সমর্থকরা জড়ো হয়।
৪৮ বছর বয়সী চিকিৎসক সুভা সেলভান বলেন, ‘আমি মনে করি এই পরিবর্তনের মধ্যদিয়ে আমরা সম্ভবত ভবিষ্যতে ভাল কিছু দেখতে পাব। ভবিষ্যতে আমরা একটি স্বচ্ছ ও নিরপেক্ষ সরকার পাব বলে আশা করি।’
এই পরাজয়ের ফলে নাজিবের দুঃসময় শুরু হতে পারে। নাজিবের বিরুদ্ধে ওঠা কোটি কোটি মার্কিন ডলারের অর্থ কেলেঙ্কারীর অভিযোগের ভিত্তিতে মাহথির তাকে বিচারে আওতায় আনার শপথ নিয়েছেন।
প্রধানমন্ত্রী থাকাকালে নাজিবের বিরুদ্ধে যে সীমাহীন দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তাতে মালয়েশিয়ার অর্থনীতি ধসের মুখে পড়ে ।
তবে নির্বাচনে জয়ী হওয়ার পর মাহথির বলেন, ‘আমরা কারো ওপর প্রতিশোধ নিব না। আমরা শুধু আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।’
তিনি যে জোটের পক্ষে এই নির্বাচনে লড়েছেন, ক্ষমতায় থাকাকালে তিনি তাদের অনেক নেতাকর্মীকে কঠোর হাতে দমন করেছেন। তার শাসনামলে তৎকালীন বিরোধী দলের লৌহমানব আনোয়ার ইব্রাহিমসহ বহু নেতাকর্মীকে জেল খাটতে হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD