হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি :২৯ সেপ্টেম্বর ভেঙে দেয়া হলো গাজীপুর সদর উপজেলার তিন ইউনিয়ন ইউনিটের যুবলীগের আহবায়ক কমিটি । ইউনিয়ন তিনটি হলো মির্জাপুর, পিরুজালী ও ভাওয়াল গড় ।
সদর যুবলীগ সভাপতি আমির হোসেন আমু এ তথ্য দেন ।
সাংগঠনিক নিস্ক্রিয়তা ও মেয়াদ শেষ হওয়ায় যুবলীগের এ তিন আহবায়ক কমিটি ভেঙে দেয়া হয় বলে জানান ওই যুবলীগনেতা ।