শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তেজনায় মধ্যে বৃটিশ পার্লামেন্টের অধিবেশন বসছে আজ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
British Members of Parliament in the chamber of the House of Commons in November1985. Members of the government are seated at left, with opposition members on the right of picture. The Speaker of the House of Commons is seen seated on throne at rear with the mace on table at center. (AP Photo/John Redman)

জার্মানবাংলা ডেস্ক : স্থগিতাদেশকে বেআইনি ঘোষণার পর তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যে আজ ২৫ সেপ্টেম্বর, স্থানীয় সময় সকাল সাড়ে এগারটায় আবার বসছে বৃটিশ পার্লামেন্টের অধিবেশন। এ জন্য এমপি ও লর্ডসরা পার্লামেন্টে ফিরছেন। প্রধানমন্ত্রী বরিস জনসন জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দিতে অবস্থান করছেন নিউ ইয়র্কে। সেখান থেকে তার আগেভাগেই ফিরে আসার কথা। এর আগে তিনি ৫ সপ্তাহের জন্য পার্লামেন্ট স্থগিত করেন। তার এ আদেশকে বেআইনি বলে মঙ্গলবার রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লেডি হ্যালে। তারপর থেকে বৃটেনের রাজনীতিতে এক ঝড়ো হাওয়া বইছে। হাউজ অব কমন্সের স্পিকার জন বারকাউ তাৎক্ষণিকভাবে বুধবার সকাল সাড়ে এগারটায় অধিবেশন আহ্বান করেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

সুপ্রিম কোর্টের রায়ের পর বরিস জনসনের পদত্যাগ দাবি জোরালো হয়েছে। বিরোধী লেবার দলের প্রধান জেরেমি করবিন তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বলেছেন, প্রধানমন্ত্রী পদে তিনি অযোগ্য। তবে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন বরিস জনসন। তিনি সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে ‘দৃঢ়তার সঙ্গে দ্বিমত’ পোষণ করলেও এর প্রতি সম্মান দেখানোর কথা বলেছেন। সুপ্রিম কোর্টের রায়ের পর তিনি ফোনে কথা বলেছেন রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে। তবে কি কথা হয়েছে তাদের সে বিষয়ে জানা যায়নি। এছাড়া মন্ত্রীপরিষদের সঙ্গে বৈঠক করেছেন ৩০ মিনিটের ফোনকলে। এতে সভাপতিত্ব করেছেন বরিস জনসন। হাউজ অব কমন্সের নেতা জ্যাকব রিস-মগ মন্ত্রীপরিষদকে বলেছেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা ‘সাংবিধানিক অভ্যুত্থানের’ সমান। ওদিকে আজকের পার্লামেন্ট অধিবেশনে জরুরি প্রশ্ন ও মন্ত্রণালয়ের বিবৃতি দেয়ার পূর্ণাঙ্গ সুযোগ থাকবে বলে জানিয়েছেন জন বারকাউ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD