হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জামালপুরে মানববন্ধন করেছে জেলা মহিলা দলের নেতৃবৃন্দ।আজ রোববার সকাল ১১টার দিকে স্টেশনবাজারস্ত জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
জামালপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউসার, যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক, জেলা মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট দিলরুবা বেগম, পিয়ারা হায়দার, পারভীন আক্তার, হালিমা বেগম, ছালমা বেগম ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন প্রমুখ।
এসময় মহিলা দল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
বক্তরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা অভিযোগ করে বলেন, সরকার জোর করে বিএনপি চেয়ারপারসনকে জেল খানায় আটকে রেখেছে। অবিলম্বে তাকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে বলে জানান বক্তারা।