শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

পর্তুগিজ অভিবাসন অধিদপ্তরের সাথে পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমির আলোচনা সভা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

মোঃ রাসেল আহম্মেদ,লিসবন(পর্তুগাল) প্রতিনিধি:পর্তুগাল ইমিগ্রেশন হাই কমিশনের সম্মানিত পরিচালক ভাসকো মাল্টা এর সাথে (ডিরেক্টর অব ডিপার্টমেন্ট অব মাইগ্রেশন পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশন, এনরোলমেন্ট অব মাইগ্রেশন) পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার বিকাল তিনটায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এক সাথে কাজ করার লক্ষ্যে আলোচনা হয় এবং অভিবাসন অধিদপ্তর থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

বিশেষ করে বাংলাদেশী সহ সকল দেশের অভিবাসীদের স্বাস্থ্য সংক্রান্ত সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, বিভিন্ন সামাজিক সচেতনতা মূলত কার্যক্রম এবং নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিনিময়ে আলোচনা হয়।

এই বিষয়ে খুব শিগগীরই পর্তুগিজ অভিবাসন অধিদপ্তরের সাথে পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমির আনুষ্ঠানিক চুক্তি সম্পাদিত হবে।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাল্টিকালচ্যারাল একাডেমির সভাপতি মোঃ সম্রাট, সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ, একাডেমির পর্তুগীজ ভাষা শিক্ষিকা সুফিয়া এবং লিসবনের স্থানীয় এন জি ও কর্মী পেদ্রো।

আলোচনা শেষে বাংলাদেশের পর্যটন শিল্প, ইতিহাস ও ঐতিহ্যের উপর স্থির চিত্রের ভিউ কার্ডের (Bangladesh, A Tale from the Delta) একটি কপি তুলে দেওয়া হয় অধিদপ্তরের পরিচালক ভাসকো মাল্টার হাতে পর্তুগিজ অভিবাসন অধিদপ্তরের সম্মানিত হাই কমিশনারকে প্রদান করার লক্ষ্যে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD