একেএম বাবু রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন আয়োজনে বাল্যবিবাহ মাদক ইভটিজিং জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও মাদককে না,এই শপত বাক্য পাঠ দানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে চাপড়া উচ্চ বিদ্যালয় চত্বরে জাতীয় সংগীত গেয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে নির্যাতিত নিপিড়িত, চৌবাড়িয়া মালশিরা আদিবাসি পল্লীর এক মাত্র ভরসা রাজশাহীর বর্তমান জেলা প্রশাসক (ডিসি) হামিদুল হক উক্ত সমাবেশে সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এদিকে উক্ত সমাবেশে তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না তিনি বিশেষ অতিথি হিসবে বক্তব্য দিয়েছেন। এছাড়া তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল ইসলাম,জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আমিনুল ইসলামও বক্তব্য দিয়েছেন। তাছাড়া উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান বক্তব্য দিয়েছেন। সরেজমিন দেখা রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক তিনি সমাবেশ স্থলে পৌছলে তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ডিসি মহোদয়কে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাছাড়া দেখা গেছে ডিসি মহোদয় চাপড়া উচ্চ বিদ্যালয়ে ফলজ বনজ গাছ রোপন করেছেন, ছেলে মেয়েদের হাতে ফুটবল দেয়া সহ প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের হাতে একটি করে গাছের চারা দিয়েছেন। জেলা প্রশাসক হামিদুল হক তার বক্তব্যে বলেন মাদক আনন্দের কোন জিনিস নয় মাদক হচ্ছে মরণ ব্যধি, আনন্দের জিনিস হলো খেলা ধুলা করা, হারমুনি নিয়ে গান বাজনা করা, আবার নিজ নিজ ধর্মের অনুশাসন মেনে চললে তাহলে দেখা যাবে সব ধরনের অপরাধ দুর হয়ে গেছে। অপরদিকে একইদিন দুপুর দুইটার পর জেলা প্রশাসক হাদিদুল হক কামারগাঁ ইউনিয়ন পরিষদের বর্তমান হাল হকিকত জানার জন্য উন্নয়ন কার্যক্রমের বই খাতা পরিদর্শন ও খোজ খবর নিয়েছেন ।