শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মস্কোতে তালেবান প্রতিনিধিদলের সঙ্গে রাশিয়ান কর্মকর্তাদের বৈঠক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

জার্মান ডেস্ক: আফগানিস্তানের তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ভেঙে যাওয়ার পরে মস্কোতে একটি তালেবান প্রতিনিধিদলের সঙ্গে রাশিয়ান কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।

রাষ্ট্রীয় নিউজ এজেন্সি আরআইএ নভোস্তির উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আফগানিস্তান বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ তালেবান প্রতিনিধিদলকে মস্কোতে আমন্ত্রণ জানায়।

তবে আলোচনা কোন তারিখে হয়েছে তা জানানো হয়নি। আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও তালিবানদের মধ্যে পুণরায় আলোচনা শুরু করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি বলেন, তালেবানের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য তাদের আগ্রহের বিষয় নিশ্চিত করা হয়েছে।
এক সপ্তাহ আগেও আশা করা হয়েছিল যে, যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তিতে পৌঁছাবে। এতে তালেবানদের পক্ষে নিরাপত্তার নিশ্চয়তা এবং মার্কিন সৈন্য প্রত্যাহারের প্রস্তাব ছিল। কিন্তু হঠাৎ করেই গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে তার আলোচনা বাতিল করেন এবং তালেবানের সঙ্গে আলোচনার ‘মৃত্যু’ ঘটেছে বলে ঘোষণা দেন।

আফগানিস্তানে এখনো আমেরিকার ১৩ হাজারেরও বেশি সৈন্য রয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পরে আমেরিকা আফগানিস্তানে হামলা চালায়। যুক্তরাষ্ট্র ১৮ বছর ধরে স্থায়ী এই যুদ্ধের অবসান চায়।
এ প্রেক্ষাপটে দেশটিতে ২৮ সেপ্টেম্বরের প্রেসিডেন্টসিয়াল নির্বাচনকে সামনে রেখে দেশটিতে সহিংসতা আরো বৃদ্ধির আশংকা দেখা দিয়েছে।

২০০১ সালে তালেবানদের পতনের পরে এটি হবে চতুর্থ নির্বাচন

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD