শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

শিক্ষক ১৪ ছাত্রী ২০, তারপরেও সবাই ফেল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৯ মে, ২০১৮
?????? ?????? ????? ????? ????????

জার্মান-বাংলা ডেস্ক: মাদ্রাসা শিক্ষার কি করুণ অবস্থা। ছাত্রী-শিক্ষক প্রায় সমান হলেও পড়াশোনা একেবারে গোল্লায়। মাদ্রাসাটি হচ্ছে মাগুরা শহরের রিজিয়া রুবিয়া মহিলা দাখিল মাদ্রাসা। ওই মাদ্রাসায় দাখিল পরীক্ষায় ছাত্রীর সংখ্যা ছিল ছাত্রী ২০ জন। আর শিক্ষক আছেন ১৪ জন। তারপরেও এই ২০ ছাত্রীর মধ্যে এবার দাখিল পরীক্ষায় সবাই ফেল করেছে। এতে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। মঙ্গলবার মানববন্ধন করে শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে আজাদুর রহমান নামে এক অভিভাবক বলেন, মাদ্রাসার শিক্ষকরা নিয়মিত মাদ্রাসায় আসেন না। আসলেও ক্লাস না নিয়ে হাজিরা খাতায় সই করে চলে যান।

শিক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগ করেন, এমপিওভুক্ত এ প্রতিষ্ঠানটির ১৪ জন শিক্ষক ও তিনজন কর্মচারী বেতন-ভাতা ভোগ করলেও ছাত্রীদের লেখাপড়া না শিখিয়ে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন। অনেকে মাদ্রাসায় না এসে কোচিং বাণিজ্যসহ নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন। মাদ্রাসাটিতে দীর্ঘদিন ধরে অধ্যক্ষের পদ শূন্য থাকলেও নিয়োগের উদ্যোগ নেয়া হয় না বলেও অভিযোগ করেন অভিভাবকরা। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপাররিনটেনড্যান্ট তহমিনা পারভিন বলেন, এটি একটি অ্যাক্সিডেন্ট মাত্র। আগামীতে ভাল করার চেষ্টা করব।

জেলা প্রশাসক আতিকুর রহমান বলেন, প্রতিষ্ঠানটির শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD