শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বোরখা প্রত্যাখ্যান করছেন সৌদি নারীরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক: সাদা টপের উপরে কমলা জ্যাকেট, সাদা ট্রাউজার, হাই হিলে সুসজ্জিতা তরুণী। সৌদি আরবের রাজধানী রিয়াদের শপিং মলে তরুণীকে চোখে পড়েছিল সকলেরই।

চোখে পড়াতেই চেয়েছিলেন সৌদি তরুণী মাশায়েল আল-জালৌদ। ৩৩ বছর বয়সি তরুণী একটি সংস্থার মানবসম্পদ বিভাগে কাজ করেন। পাশাপাশি নিজের মতো করে চালিয়ে যাচ্ছেন মানবাধিকার রক্ষার লড়াই। গত সপ্তাহে বোরখা ছাড়া পশ্চিমী পোশাকে রিয়াদের মলে যাওয়া সেই আন্দোলনেরই ভাষা।

রক্ষণশীল মুসলিম রাষ্ট্র সৌদি আরবে প্রকাশ্য রাস্তায় বেরোতে হলে মেয়েদের কালো বোরখা পরা বাধ্যতামূলক। ধর্মের প্রতীক হিসেবেই বিষয়টিকে দেখা হয়। সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমান স¤প্রতি নারী ক্ষমতায়নের কথা ভাবছেন বলে জানিয়েছেন। গত বছর একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছিলেন, মেয়েদের পোশাক নিয়ে কড়াকড়ি কমানো হবে। ইসলাম ধর্মে বোরখা পরা বাধ্যতামূলক নয়। কিন্তু সমাজে এর কোনও প্রভাব পড়েনি। ব্যতিক্রমী মাশায়েল জানিয়েছেন, তিনি বোরখা পরা ছেড়ে দিয়েছেন।

গত সপ্তাহে তাঁকে শপিং মলে দেখে অনেকেই বাঁকা চোখে দেখছিলেন। ভেবেছিলেন মাশায়েল কোনও সেলেব্রিটি। জিজ্ঞাসাও করে ফেলেছিলেন তাঁরা, ‘‘আপনি কি বিখ্যাত কেউ? মডেল?’’ মাশায়েলের মতো বোরখা ছেড়েছেন ২৫ বছরের মানবাধিকার কর্মী মানাহেল আল-ওতাইবিও। তিনি জানান, গত চার মাস রিয়াদে রয়েছেন, বোরখা আর পরেন না। মানাহেলের কথায়, ‘‘স্বাধীন ভাবে বাঁচতে চাই।’’ বহুবার বিপদে পড়তে হয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়াকে অস্ত্র করে সরব হয়েছেন। কিন্তু সৌদি রাজপরিবারের থেকেই শুনতে হয়েছে ‘‘মানাহেল বিখ্যাত হতে চান, তাই এই সব ছলচাতুরি।’’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD