আরিফুজ্জামান আরিফ,বেনাপোল প্রতিনিধি: শার্শার উলাশী ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে বাগআঁচড়া ইউনিয়ন ফুটবল একাদশ বারিপোতা ফুটবল একাদশ কে ২-০গোলে হারিয়ে জয় পেয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় উপজেলার ধলদা তবিবর রহমান সরদার(টি,আর,এস) মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাগআঁচড়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বারোপোতা ফুটবল একাদশের শ্বাসরুদ্ধকার খেলায় বারিপোতা ফুটবল একাদশ কে ২-০ গোলে হারিয়েছে।
শার্শার উলাশী ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে বাগআঁচড়া ইউনিয়ন এ খেলায় উপস্হিত ছিলেন উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক,বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল,বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হাসান তুতুল,উলাশী ইউনিয়নর মেম্বর সাহেব আলী,কবির হোসেন,হাফিজুর রহমান, মোজাম্মেল হক,বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের মেম্বর আবু তালেব যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফি সহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার শত শত খেলাপ্রেমী দর্শক।