শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

২০ বছরে এসে আর শিক্ষা নেওয়ার কথা মানায় না : সাকিব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:বাংলাদেশের ক্রিকেটে খুব প্রচলিত কথা, হার থেকে পাওয়া শিক্ষা। গত ২০ বছরের প্রত্যেক হারের পরই শিক্ষা নেওয়ার কথা বলেছেন সবাই। মাত্র তৃতীয় টেস্ট খেলতে আসা আফগানদের কাছে হারের পর অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ২০ বছরে এসে আর শিক্ষা নেওয়ার কথা মানায় না। সংবাদ সম্মেলনেও মত বদলাননি সাকিব। এমন হার থেকে বাংলাদেশ কোনো শিক্ষা পেল কি না? এমন প্রশ্নে সরাসরি উত্তর দিয়েছেন, ‘ফলাফল যদি দেখেন, আমি বলব অবশ্যই নিই। কারণ যদি আমাদের সেই যোগ্যতা থাকত আমরা আরও ভালো কিছু দেখাতে পারতাম। তাইজুলেরটা ধরেন ব্যাট-প্যাড ছিল। যে এক দিন ক্রিকেট খেলেছে তারও বোঝা উচিত ছিল এটা আউট (মিরাজের আউট)। স্বাভাবিক ভাবে সে যদি রিভিউটা না নিত, তাহলে তাইজুল নিতে পারত।’

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দুটি রিভিউ নষ্ট হয়েছে মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজের সুবাদে। এর মধ্যে মিরাজের ভুলটা একদম শেষ মুহূর্তে হওয়ায় সেটাই বেশি চোখে লেগেছে। চতুর্থ দিনে রশিদ খানের বলে এলবিডব্লুর শিকার হন মুশফিক। ওই মুহূর্তেই আম্পায়ারের সিদ্ধান্তই সঠিক বলে মনে হচ্ছিল। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান মুশফিক। কিন্তু রিপ্লেতে দেখা গেছে ওই বল স্টাম্পে না লাগার কোনো সম্ভাবনা ছিল না, উল্টো মিডল স্টাম্পেই লাগত। ফলে নষ্ট হয় বাংলাদেশের একটি রিভিউ। এ নিয়ে কাল প্রশ্ন করা হলেও সরাসরি কোনো উত্তর দেননি সাকিব।

আজ অন্তিম মুহূর্তে দ্বিতীয় রিভিউটি নষ্ট করে আইসিইউতে থাকা রোগীর মুখ থেকে অক্সিজেন নল খুলে নেওয়ার মতো কাজটি করেছেন মিরাজ। রশিদের বলে মুশফিকের মতো একই ভঙ্গিতে এলবিডব্লু হয়েছিলেন মিরাজ। এবারও পরিষ্কার আউট ছিল, তবু কী বুঝে রিভিউ নিয়েছেন মিরাজ। কিন্তু রিভিউ নিয়ে তো পরিষ্কার আউটকে নট আউট করা সম্ভব নয়। ফলে নিজে তো আউট হয়েছেন-ই, দলকে মহাবিপদে ফেলে গেছেন রিভিউ শেষ করে।

একটু পরই মিরাজের সিদ্ধান্তটা দলের জন্য কত ক্ষতিকর ছিল সেটা প্রমাণিত হয়েছে। কোটা নষ্ট করে ফেলায় প্রয়োজনীয় সময়ে রিভিউ নিতে পারেননি তাইজুল ইসলাম। আফগান অধিনায়ক রশিদের বল তাইজুলের প্যাডে লাগলে এলবিডব্লু দেন আম্পায়ার। সে সিদ্ধান্ত বিশ্বাসই করতে পারছিলেন না তাইজুল। কিন্তু রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলাতে গিয়ে জানলেন রিভিউর কোটা শেষ। রিপ্লেতেও দেখা যায় প্যাডে লাগার আগে বল ব্যাটে লেগেছিল। আবার তাইজুল কিংবা নাঈমকে নিয়ে টেল এন্ডারদের নিয়ে ব্যাট করার নিয়ম মেনে চলেননি সৌম্য। সংবাদ সম্মেলনে স্বাভাবিক বিচারবুদ্ধির এ ব্যাপারগুলো নিয়ে সরাসরি বিরক্তি প্রকাশ করেছেন সাকিব, ‘তাইজুল আগের ইনিংসেও ভালো ব্যাটিং করেছিল। অনেকক্ষণ ডিফেন্স করেছিল। এই ধরনের ভুল (মিরাজের রিভিউ নেওয়া) হয়। সৌম্যও রান (ওভারের শুরুতে) নিয়ে মাথায় হাত দিয়েছে। ও আসলে বুঝতে পারছে না ওর ভূমিকাটা কী, ওর কী করা উচিত। এই জিনিসগুলো থেকে অনেক কিছু শেখার আছে বোঝার আছে। কত দিন যে লাগবে শিখতে এটা বড় ব্যাপার।’

রশিদ খানের বলে সৌম্য সরকার ক্যাচ দিয়ে ফিরতেই বাংলাদেশের হারে শেষ হয়েছে চট্টগ্রাম টেস্ট। ব্যাট-বলের লড়াইয়ের বাইরে ক্রিকেটীয় জ্ঞান বলেও যে একটা কথা আছে, সেখানেও তো নবীন আফগানিস্তানের বিপক্ষে হেরে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড়েরা। ভুল সিদ্ধান্তে ‘রিভিউ’র কোটা নষ্ট করে ফেলা যার একটি। সে ভুল না হলে বৃষ্টির এনে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে হারের হাত থেকে রক্ষা পেতেও পারত বাংলাদেশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD