শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

দিন কাটে আতঙ্কে,রাত নির্ঘুম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

ফারুক আস্তানা: দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসন বিরোধী জেনোফোবিয়ায় পুরো দেশে ছড়িয়ে পড়েছে । দিনভর মহড়া, রাতে হামলা। বিদেশিদের দিন কাটছে আতৎকে। রাত নির্ঘুম।
গতকাল রবিবার জোহানসবার্গের জিপিস টাউন থেকে মিছিল শুরু হয়ে হিলব্রুতে এসে আক্রমনাক্ত রূপ নেয়। এই সময় আশেপাশের ব্যস্ততম সড়ক গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ এসে সড়ক সাভাবিক করতে চাইলে। আন্দোলনকারীদের সাথে পুলিশের দাওয়া পাল্টা দাওয়া শুরু হয়। যা পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশের গুলিতে একজন নিহত, আহত পাঁচজন। পুলিশের সাথে টিকতে না পেরে আন্দোলকারীরা পিছু হটে চলে যায়।

পরে স্থানীয় সময় রাত ৮টার দিকে, আন্দোলনকারীরা সংঘবদ্ধ হয়ে জোহানসবার্গের পাসের জুলিস স্ট্রিটে বিদেশীদের ২ টি বাড়ি,৭ টি দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এরমধ্যে বাংলাদেশি মালিকানাধীন একটি বাড়ি এবং ৩ টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ।গত ২৩ আগস্ট জোহানসবার্গ শহর থেকে শুরু হওয়ার পর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেবিটন, ইস্টান কেপ, বেনোনি, আটলাস, মেলবোর্ন, একটনবিল, সুয়েটো, আলেকজান্দ্রা, জার্মিনস্টন, জুলিস ইস্ট্রিটসহ ছোট শহর থেকে শুরু করে ডারবান, নিউ ক্যাসেলের মতো বড় শহর গুলোতেও অভিবাসন বিরোধী আন্দোলনকারীরা মহড়া দিচ্ছে।
দক্ষিণ আফ্রিকায় অবস্থান করা বাংলাদেশি একাধিকপ্রবাসী বলছেন, জেনোফোবিয়া তাদের দেখা অতীতের সব লুটপাট,অগ্নি সংযোগের ঘটনার রেকর্ড পরিমাণ ধ্বংসাত্মক, এবং ব্যবসায়ীর ক্ষয়- ক্ষতির পরিমাণও অতীত তুলনায় বহুগুণে বেশি।

এমতাবস্থায় তারা হতাশা, বাকরূদ্ধ বলছেন, অন্য যেকোনো সময়ে আন্দোলনে সরকার কম সময়ে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে কিন্তু এই সময়ে এসে জেনোফোবিয়া বন্ধ করতে পারছেনা।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি হাইকমিশনার সাব্বির আহমেদ চৌধুরী বলেন, যে যেখানে আছেন সর্তক থেকে চলাফেরা করবেন। মূলবান জিনিসপত্র হেফাজত করে রাখবেন।
চলমান জেনোফোবিয়ার ফলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, তাইওয়ান, আফ্রিকা মহাদেশের মোজাম্বিক, জিম্বাবুয়ে, নাইজেরিয়া, সোমালিয়া, মালাওই, সোয়াজিল্যান্ড, ইথিওপিয়ানের ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।

দক্ষিণ আফ্রিকায় চলমান জেনোফোবিয়া নিয়ে সরকারের উপর দেশি- বিদেশি চাপ বাড়ছে। থমকে গেছে পর্যটন শিল্প। পর্যটন নির্ভর দেশটিতে। ইতিমধ্যে বিদেশি পর্যটনকরা যারা তাদের হোটেল বুকিং বিমান বুকিং করেছিলেন তারা বুকিং বালিত করে দিচ্ছে।নিন্দা জানিয়ে আফ্রিকা ইউনিয়ন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD