শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

মালয়েশিয়ায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও তারেক রহমানের কারা মুক্তি দিবস পালিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

মালয়েশিয়ায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও তারেক রহমানের কারা মুক্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কুয়ালালামপুরের একটি হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া বিএনপির সভাপতি মোঃ শহিদউল্লাহ শহীদ এর সভাপতিত্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন মালয়েশিয়া বিএনপির শাখার ধর্ম বিষয়য়ক সম্পাদক মওলানা মোঃ ওলিউল্লাহ।

মোঃ শহিদউল্লাহ শহীদ সভাপতিত্বের বক্তব্যে তিনি বলেন, ক্ষমতাসীনদের দুঃশাসনের কারণে দেশ থেকে গণতন্ত্র হারিয়ে গেছে। এ গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

‘বাংলাদেশের জনগণ যখন জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তার মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এ জায়গাটি যখন আওয়ামী লীগ কেড়ে নিয়ে ক্ষমতা দীর্ঘ করার জন্য একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করল তখন যে শূন্যতার সৃষ্টি হল তা পূরণ করতে জিয়াউর রহমান তার নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকামী মানুষকে নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন। এক ঐতিহাসিক প্রয়োজনে বিএনপির জন্ম হয়েছিল।’

এ ছাড়াও আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএনপির পুচং শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমানের বক্তব্যে বলেন, বিএনপির ওপর বারবার আঘাত এসেছে, বিপর্যয় এসেছে। কিন্তু বিএনপি কখনও পেছনে ফিরে যায়নি। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের নেতাকর্মীরা এগিয়ে গেছেন। এজন্যই বিএনপি জনগণের কাছে জনপ্রিয়।

পরে মালয়েশিয়ায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন সকল নেতা কর্মীরা মিলে।

অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করে স্লোগান দেন উপস্থিত নেতা কর্মীরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান , মোঃ রফিকুল ইসলাম ,কামাল হোসেন রানা ,জাকির হোসেন , জোসেবুল বিপল্ব , নাহিদ সহ নেতা কর্মীরা.

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD