শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

জোট গঠনে ব্যর্থ হয়ে নতুন নির্বাচনের পথে ইতালি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ মে, ২০১৮

ইসমাইল হোসেন স্বপনন: দফায় দফায় জোট গঠন আলোচনা ব্যর্থ হওয়ায় আবারো নতুন নির্বাচনের পথে ইতালি। এবছরের শেষে নতুন নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে সমঝোতা হয়েছে বলে দেশটির বর্তামান প্রেসিডেন্ট সার্গিও ম্যাট্যারেলা জানান। তবে প্রধান দুটি রাজনৈতিক দল ‘ফাইভ স্টার মুভম্যান্ট’ ও ‘দ্য লিগ’ জুলাইতেই নতুন নির্বাচনের দাবি জানিয়েছে।
সোমবার এক বিবৃতিতে ম্যাট্যারেলা জানান, জোট গঠন সংক্রান্ত তৃতীয় দফার সমঝোতা আলোচনা ব্যর্থ হওয়ায় দল প্রধানরা দুটি সিদ্ধান্তের দিকে এগুচ্ছেন। এ বছরের শেষের দিকে আরো একটি নতুন নির্বাচন ও নির্বাচনের আগ পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকারের ওপর সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, যেহেতু এবছরই আমাদের বাজেট পাশ করতে হবে তাই সবার উচিৎ একটি নির্বাচন করতে সহায়তা করা। তবে ফাইভ স্টার মুভম্যান্ট ও দ্য লিগ তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আগ্রহী নয় বলে ঘোষণা করেছে।
উল্লেখ্য, গত ৪মার্চ ইতালিতে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তুু সে নির্বাচনে কোন রাজনৈতিক দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট গঠনের জন্য সর্বশেষ তৃতীয় দফার আলোচনাও ব্যর্থ হয়েছে। তাই তাদের আরো একটি নতুন নির্বাচন ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছেন ম্যাট্যারেলা। বিবিসি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD