শামীম খাঁন, মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:৩ সেপ্টেম্বর ঝিনাইদহের মহেশপুর উপজেলা আ’লীগের আয়োজনে মহেশপুর দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামিদের সভাপতিত্বে বিশেষ এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর দুপুরে মহেশপুর উপজেলা আ’লীগ কার্যালয়ে উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী জনাব আব্দুল হাই এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জননেতা আলহাজ সাইদুল করিম মিন্টু ও ঝিনাইদহ – ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড, শফিকুল আজম খাঁন চঞ্চল।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৪১ জন ভোটারকে একটি করে নাম লিখে দেওয়ার নির্দ্দশ দেওয়া হয়। পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি /সাধারন সম্পাদক, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য ও সাবেক থানা আওয়ামী লীগের ৪ জনকে ভোটার করা হয়।
তবে স্হানীয় ভাবে কারো কোন নাম প্রকাশ করা হয়নি। প্রধান অতিথির ভাষনে আব্দুল হাই এমপি বলেন উপজেলা চেয়ারম্যান পদে চুড়ান্ত মনোনয়ন দেবেন নেত্রী শেখ হাসিনা। আমরা তাঁর কাছে প্রার্থীদের নাম পাঠাবো। নেত্রীর পছন্দ মত মনোয়ন দেবেন। পছন্দ না হলে এই তালিকার বাইরেও কাউকে মনোনয়ন দিতে পারেন।