শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশন পর্তুগাল নর্থ’র বার্ষিক বনভোজন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

মোঃ রাসেল আহম্মেদ,লিসবন(পর্তুগাল)প্রতিনিধি:প্রতিবছরের ন্যায় এবারেও বাংলাদেশ এসোসিয়েশন পর্তুগাল নর্থ’র উদ্যোগে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে। পর্তুগালের বানিজ্যিক নগরী পোর্তোর ঐতিহ্যবাহী ও গোল্ড মেডেল প্রাপ্ত সামাজিক এই সংগঠনটির উদ্যোগে উক্ত আয়োজনে লিসবন ও পোর্তো শহরের শতাধিকের বেশী মানুষ অংশগ্রহণ করে।

স্থানীয় সময় রবিবার দিনব্যাপী এই আয়োজনে বিপুলসংখ্যক বাংলাদেশী পরিবার সহ সংগঠনের নেতা কর্মী এবং পোর্তোতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির মানুষজন অংশগ্রহণ করে। এসময় বনভোজনটি বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হয়।

সকাল ৮ টায় দুটি বাস পোর্তো শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের আটলান্টিকের পাড়ের মনোরম পর্যটন শহর ভিয়েনা ডো কেস্টেলোতে পৌঁছায়। পাহাড়ের চূড়া থেকে আটলান্টিক মহাসাগরের অপরূপ সৌন্দর্য্যে উপভোগের পাশাপাশি লিমাও নদীর মনোরম মোহনা সবাইকে মুগ্ধ করে।

ভিয়েনা ডো কেস্টেলোর বিভিন্ন দর্শনিয় স্থান পরিদর্শনের পরে সকলে একত্রে দুপুরের খাবার সম্পূর্ণ করেন। এরপরে সকলে একত্রে আরেকটি দর্শনিয় স্থান পন্থে দ্যা লিমায় পৌছায়। সেখানে সবাই সন্ধ্যা পর্যন্ত ঘুরাঘুরি, সাংস্কৃতিক আয়োজন সহ বিভিন্ন বিনোদনধর্মী কার্যক্রম পরিচালনা করেন। পরে সন্ধ্যার পূর্বে সবাই একতে পোর্তো শহরে ফিরে আসেন।

বনভোজনে অংশগ্রহণ কারী সকলে সংগঠনের এধরনের সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। প্রবাসীদের বছরে অনন্ত একটি দিন হৈচৈ ও আনন্দ উল্লাসে কাটানোর সুযোগ সৃষ্টি করাতে উপস্থিত সকলে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার আহবান জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্ষকরী পরিষদের সদস্য ফারুক হোসেন, কাজল আহমেদ, নজরুল ইসলাম শরীফ, ইদ্রিস মাতবর, আবুল দেওয়ান মবিন, আব্দুল হাই, মুজিবুর রহমান, মোহাম্মদ রাকিব, নজরুল ইসলাম, আবদুর রাজ্জাক, আফজাল হোসেন, মাফিক হোসেন, মনির সোহেল, নবিউল হক, তাজুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD