শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘ইরানের সামরিক শক্তির ভয়ে পিছু হটেছে যুক্তরাষ্ট্র’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

জার্মানবাংলা ডেস্ক : ইরানের সামরিক শক্তিকে ভয় পেয়ে দেশটিতে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ-এর চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

সূত্রে প্রকাশ ইরানের আকাশসীমা লঙ্ঘনের জেরে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। আর ইরানের সামরিক শক্তির কথা বিবেচনা করেই ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ইরানের শীর্ষ সেনা কমান্ডার মেজর জেনারেল বাকেরি এ কথা বলেছেন। তাঁর দাবি, ইরানের সামরিক শক্তিকে ভয় পেয়ে পিছু হটেছে যুক্তরাষ্ট্র।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ-এর চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি ২৮ আগস্ট, বুধবার এ মন্তব্য করেন।

মেজর জেনারেল বাকেরি বলেন, অত্যাধুনিক মার্কিন গোয়েন্দা ড্রোন গ্লোবাল হক ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্র ‘বেশ কিছু মানুষের প্রাণ বাঁচাতে’ ইরানের বিরুদ্ধে হামলা চালায়নি বলে যে দাবি করেছে তা সত্য নয়। বাস্তবতা হচ্ছে, তারা ইরানের সামরিক শক্তিকে ভয় পেয়ে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে পিছু হটে গেছে।

তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির দূরদর্শী চিন্তা ও প্রজ্ঞার কারণে সামরিক শক্তিতে তেহরান বর্তমানে এতটা অগ্রগামী হয়েছে।

বাকেরি বলেছেন, সব ধরনের সমস্যা সত্ত্বেও প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে ইরানের শক্তিমত্তার উৎস ইসলামি বিপ্লব। তিনি এজন্য ইসলামি বিপ্লব ও এর নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত ২০ জুন ঘোষণা করে, তারা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। মার্কিন পাইলটবিহীন বিমানটি ইরানের হরমুজগান প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করেছিল। একইদিন মার্কিন সেনাবাহিনী তাদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে বলে স্বীকার করলেও দাবি করে, এটিকে আন্তর্জাতিক পানিসীমার আকাশে গুলি করেছে ইরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরদিন এক টুইটার বার্তায় দাবি করেন, ইরানে হামলা চালালে প্রায় দেড়শ’ মানুষ নিহত হবে বলে জানার পর তিনি হামলার নির্দেশ দিয়েও শেষ মুহূর্তে তা প্রত্যাহার করে নিয়েছেন। ওই টুইটার বার্তায় তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন যা তেহরান প্রত্যাখ্যান করে।
সূত্র : পার্স টুডে

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD