শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আমাজনের আকাশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক: এর আগে কখনোই আমাজনের এই রকম আগুন কেউ দেখেনি। আগুণের কালো ধোঁয়ায় আমাজনের আকাশ ছেয়ে গেছে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা এইএনপিই এর দেওয়া তথ্য অনুযায়ী আমাজনের জঙ্গল এর সাথে সাথে রোন্ডানিয়া, অ্যামাজোনাস, পারা, মাতো গ্রোসোর বেশ খানিকটা আগুন গ্রাস করেছে। পৃথিবীর বৃহত্তম রেইনফরেস্ট আমাজনে আগুন লাগার ঘটনা নিয়মে পরিণত হয়েছে। এবার আমাজনের আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে যায় ব্রাজিলের পুরো সাওপাওলো শহর। শহরে রাত নেমে আসে দুপুর তিনটার সময়। গত সোমবার আমাজনে এ ধরনের একটি আগুনের ঘটনা ঘটে। খবর বিবিসির।
এইএনপিই এর রিপোর্ট অনুযায়ী অপর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আমাজনে অগ্নিকান্ড ৮৩% বেড়েছে। কিন্তু এর আগে কোনদিন এভাবে আগুন ছড়ায়নি। আমাজনের জঙ্গলে বারবার অগ্নিকান্ড হয় বেশ খানিকটা উদ্বিগ্ন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনরো। ব্রাজিলের প্রেসিডেন্ট সন্দেহ প্রকাশ করে বলেছেন, এনজিওগুলো আমাজনের জঙ্গলে গিয়ে আগুন ধরাচ্ছে। এনজিওগুলোর ফান্ডিং কমিয়ে দেওয়ার ফলে, তারা এভাবে তাদের রাগ প্রকাশ করছে। যদিও ব্রাজিলের প্রেসিডেন্ট তার এই যুক্তির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। তবে বিশেষজ্ঞরা বনাঞ্চল ধ্বংসকে এ আগুনের কারণ হিসেবে উল্লেখ করেছেন। তারা জানান, শুকনো মৌসুম আগুন দ্রুত ছড়াতে সহায়তা করে। তবে দুর্ঘটনাবসত হোক আর যেভাবেই হোক আগুন লাগার পেছনে মানুষই দায়ী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD