শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী বরাবর গাইবান্ধায় বাসদের স্মারকলিপি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের বিনামূল্যে আমন ধানের চারা, সার, সহজ শর্তে সূদমুক্ত কৃষি ঋণ এবং গ্রামীণ শ্রমজীবিদের জন্য আর্মি রেটে রেশন ও কর্ম সংস্থানের দাবিতে আজ ১৯ আগস্ট সোমবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা ফোরাম সদস্য সুকুমার চন্দ্র মোদক, আফরোজা বেগম, জাহিদুল হক, কৃষক নেতা এন্তাজ আলী, নুরুল আমিন, ফুল মিয়া, ছাত্রনেতা ফরিদুল হক প্রমুখ। বক্তাগণ বলেন, সা¤প্রতিক বন্যায় গাইবান্ধা জেলায় কৃষকদের ক্ষেতের ফসল, আমন ধানের বীজতলা নষ্ট হয়েছে। পুকুরের মাছ, খামারিদের গরু ছাগল, হাঁস মুরগি ভেসে গেছে। অনেকের ঘরবাড়িও ভেসে গেছে। সবকিছু হারিয়ে কৃষক-ক্ষেতমজুরগণ নিঃস্ব, সর্বসান্ত। তারা ক্ষেতমজুরদের সারা বছরের কাজের নিশ্চয়তা, আর্মি রেটে রেশন, সকল দুঃস্থ বয়স্ক বিধবাদের মাসিক ভাতা ৫ হাজার টাকা নির্ধারণ, সকল এনজিওদের কিস্তি আদায় আগামী ছয় মাসের জন্য স্থগিত এবং পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ, দায়িত্বহীন কর্মকর্তাদের বিচার দাবি করেন। শেষে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে ৪দফা দাবি সম্বলিত স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পেশ করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD