শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

গাজীপুরে বনের জমিতে পিকনিক স্পট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

হাবিবুর রহমান, গাজীপুর : গাজীপুরে নুহাশ পল্লী ও হিমেল হাওয়া নামে দুটি পিকনিক স্পটের কব্জায় চলে গেছে বনের ২ বিঘা জমি । জবর দখলকৃত ওই জমিতে সৃজন করা হয়েছে ফলজ বাগান ও স্থাপনা ।

জানা যায়, জেলার শ্রীপুর রাথুরা বিটের অধীন পিরুজালী মৌজার এসএ ৬৭ দাগের বনের ১ বিঘা জমি নুহাশ পল্লী ও ১ বিঘা জমি হিমেল হাওয়া পিকনিক স্পটের দখলে চলে যায় বেশ কদিন আগে । সীমানা নির্ধারাণ না করেই পিকনিক স্পটগুলোর মালিক ওই জমি করায়ত্বে নেয় ।

স্থানীয় রাথুরা বনকর্মকর্তা মোশারফ হোসেন বিষয়টি জেনে পিকনিক স্পট মালিকদেরকে সীমানা নির্ধারন সাপেক্ষে জমি ভোগের তাগিদ দেন । পিকনিক স্পট মালিকগন তা কর্নপাত না করে ওই জমি জবর দখলেই রাখে ।

স্থানীয়দের অভিযোগ, জবর দখলকারীরা প্রভাবশালী । তারা আইনের তোয়াক্কা করেননা । বনের ওই দুই বিঘা জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান প্রয়োজন বলেও স্থানীয়রা মনে করেন ।

হিমেল হাওয়া পিকনিক স্পটের মালিক নুরে আলম জিকু বনের জমি জবর দখলের অভিযোগ অস্বীকার করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD