শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদুল আজহা উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১১ আগস্ট, ২০১৯

থাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যের সঙ্গে তাল মিলিয়ে মালয়েশিয়াতেও আজ রবিবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশটিতে সবচেয়ে বড় ঈদ জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ নেগারায়।

‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর ওয়া লিল্লাহহিল হামদ’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে সকল মসজিদ প্রাঙ্গণ। মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় মসজিদ আঙিনায় মুসল্লিরা নামাজ আদায় করেন।

নামাজের আগে কুরবানীর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। প্রতিটি মসজিদে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে বাংলাদেশিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।পরিবার পরিজন ছাড়া প্রবাসে ঈদ যে কত কষ্টের সেটা এক মাত্র প্রবাসীরাই বুজে। তারপর ডিবিসি নিউজ টিভির মাধ্যমে প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা বাংলাদেশে ফেলে রেখে আসা পরিবার পরিজন দের ঈদের শুভেচ্ছা দেন। আত্মীয়-স্বজনহীন প্রবাসে কিছু সময়ের জন্য হলেও স্থানটি হয়ে উঠে একটি ছোট্ট বাংলাদেশ। সামর্থ্যবান প্রবাসীরা পশু জবাই করে কোরবানি দেন।

ঈদ উদযাপনে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতারা প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানান।

এছাড়াও টিটিওয়াংসা বাংলা মসজিদ, সুবাংজায়া বাংলা মসজিদ, সুঙ্গাই বুলুহ, পুচং, মেরু, ক্লাং, জোহর বারু, পেনাং, মালাক্কাতেও সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD