শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ মিছিল সমাবেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৫ আগস্ট, ২০১৯
ঈদের আগেই রেলপথ চালু,বন্যা পরবর্তী কৃষি পুর্নবাসন ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ মিছিল সমাবেশ

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:ঈদের আগেই রেলপথ চালু,বন্যা পরবর্তী কৃষি পুর্নবাসন শুরু ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, এনজিওসহ সকল কৃষি ঋণের কিস্তি ছয়মাসের জন্য স্থগিত, তিনজন সাঁওতাল হত্যা মামলায় সাবেক এমপিসহ মুল আসামীদের চুড়ান্ত প্রতিবেদনে আদালতে নাম বাদ দেয়ার প্রতিবাদে সোমবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। শহরের রেলগেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটিরি প্রেসিডয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবির সম্পাদকমন্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম প্রমূখ। এসময় জেলা ও সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, এবছর স্মরণকালের ভয়াবহ বন্যার ফলে সম্প্রতি ধানের দাম না পাওয়া কৃষক তার ক্ষতি পুষিয়ে না উঠতেই বন্যার কবলে পড়ে দিশেহারা। বক্তারা বিনামূল্যে কৃষকদের সার বীজসহ কৃষি উপকরণ সরবরাহ করে কৃষি পুর্নবাসনের জোর দাবি জানান। বক্তারা কৃষকদের এই পরিস্থিতিতে এনজিওসহ সকল কৃষি ঋণের কিস্তি ছয়মাসের জন্য স্থগিত করারও দাবি জানান। বক্তারা ঈদের আগেই রেলপথ চালু করে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ কমানোর আহবান জানান। এসময় বক্তারা অভিযোগ করে বলেন ডেঙ্গু প্রতিরোধে সময়মত উদ্যোগ গ্রহণ না করায় আজ সারাদেশে ডেঙ্গু মহামারি আকার ধারন করেছে, এর দায় সরকারকেই বহন করতে হবে। বক্তারা অবিলন্বে ডেঙ্গু প্রতিরোধে সরকারী হাসপাতালসহ ক্লিনিকগুলোতে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা চালু রাখার উপর গুরুত্বারোপ করেন ।

এছাড়াও বক্তারা বলেন,গোবিন্দগঞ্জে তিনজন সাঁওতাল হত্যা মামলায় বিজ্ঞ আদালতে দেয়া পিআইবির চুড়ান্ত প্রতিবেদনে সাবেক এমপি আবুল কালাম আজাদ ও পুলিশসহ মুল আসামীদের নাম বাদ দিয়ে পিআইবি প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে। সাঁওতালরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। সিপিবি এই তিন সাঁওতাল হত্যা মামলার সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার দাবি করে

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD