শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

এসএসসিতে পাসের হার ৭৭.৭৭ শতাংশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৬ মে, ২০১৮

নিজস্ব প্রতিবেদক: এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার পাসের হার  ৭৭ দশমিক ৭৭ শতাংশ। জিপি এ ৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। রোববার সকাল ১০টা দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তরকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

এসময় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী। দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করা হবে।

এ বছর সারাদেশে তিন হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছিল ছাত্র এবং ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।

এসএসসিতে মোট পরীক্ষার্থী ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন, মাদরাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় দুই লাখ ৮৯ হাজার ৭৫২ জন এবং কারিগরিতে এক লাখ ১৪ হাজার ৭৬৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করে। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।

মোবাইলে ফলাফল জানতে: যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। মোবাইল থেকে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার নাম (ssc/alim/tec) লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আরো সহজে জানতে: এসএমএস-এ ফলাফল পেতে SSC < স্পেস > বোর্ডের Name এর প্রথম তিন অক্ষর < স্পেস > রোল নম্বর < স্পেস > পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

যেমন: ঢাকা বোর্ডের জন্য, SSC Dha 223657 2017 এবং Send করবেন 16222 নম্বরে। ফিরতি মেসেজে ফলাফল জানানো হবে।

ওয়েবসাইট থেকে ফলাফল জানতে: ইটারনেটে এসএসসির ফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো: www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করতে পারবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD