শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক জুয়েলকে ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৪ আগস্ট, ২০১৯
সাংবাদিক জুয়েলকে প্যারিসে ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা

মার্ক রায়, তুলুজ -ফ্রান্স প্রতিনিধি:আমেরিকা প্রবাসী সাংবাদিক, কলামিস্ট জুয়েল সাদত এক সংক্ষিপ্ত সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে এসেছেন।গত বৃহস্পতিবার বিকেলে তিনি প্যারিসে পৌঁছলে ফ্রান্স বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আয়োজন করা হয় সংবর্ধনার। প্রেসক্লাবের সাংবাদিক এবং কমিউনিটির বিভিন্ন নেতৃব়ন্দের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে উক্ত অনুষ্ঠান।উপস্থিত অনেকেই আনন্দ মনে খানিকটা আড্ডায় মেতে ওঠেন।

ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারী আব্দুল মালেক হিমুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক অপু আলম, সহ সভাপতি দেলওয়ার হোসেন সেলিম ও দপ্তর সম্পাদক দবীর মোহাম্মদ। কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ফ্রান্স বাংলা ব্যবসায়ী ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সেক্রেটারী সুব্রত ভট্টাচার্য শুভ, সাবেক ছাত্রনেতা ফারুক আহমদ, হাফিজুর রহমান জাভেদ, লুকমান আহমদ, আফজল চৌধুরী, সাইফুর রহমান শিপু, আহমেদ নেওয়াজ কামরান প্রমুখ।

বক্তারা বক্তব্যে আলোকপাত করেন, প্রবাসে সাংবাদিকতা, বর্তমান প্রেক্ষাপট, অনলাইন মিডিয়ার উগ্রগতি, সাংবাদিকতায় সামাজিক দায়বদ্ধতার প্রসংগ। দেশের প্রিন্ট, ইলেকট্রনিক সাংবাদিকদের প্রেক্ষাপটটিও উঠে আসে কয়েকজনের বক্তব্যে।এছাড়া বহু প্রতিভাবান জুয়েল সাদতের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, লেখক জুয়েলকে নিয়ে গর্ভবোধ সৃষ্টি হয়েছে। সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছেন তিনি। বাংগালী জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিদেশের মাটিতে তুলে ধরে সুনাম অর্জন করছেন। ইতিমধ্যেই বাংলা ইংরেজিতে কয়েকটি গ্রন্থ লিখেছেন, প্রকাশ করেছেন তিনি। মানবতার কল্যাণে অব্যাহতভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। যা দেখে আমরা অনুপ্রেরণা পাই।

সংবর্ধিত অতিথি জুয়েল সাদত তার বক্তব্যে বলেছেন, স্বপ্নের ফ্রান্স এবং ফরাসী সভ্যতা দেখার সুযোগটি সামান্যতম সময়ের জন্য নিয়েছি। সারাটা জীবন যে ধারণা ছিলো, আজ তা বাস্তবে দেখেই নিলাম। খুবই ভালো লাগছে। খুবই খুশী হয়েছি। তিনি আরও বলেন, ভালোবাসার শহর প্যারিসে এসে ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সাংবাদিক বন্ধুদের উজাড় করা ভালোবাসা পেয়ে মুগ্ধ হলাম। প্রবাসে শত ব্যস্ততার জীবনে এভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সাংবাদিকদের আমেরিকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, আমেরিকা প্রবাসী সাংবাদিক, লেখক জুয়েল সাদত ৩ সপ্তাহের জন্যে ইংল্যান্ড এবং ফ্রান্স সফরে রয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের কয়েকটি কর্মসূচিতে অংশ গ্রহণ করছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD